গুলিবিদ্ধ হয়ে মৃত দুই ছাত্রের পরিবারের পাশে সুজন-অশোক, দাবি বিচারবিভাগীয় তদন্তের

উত্তর দিনাজপুরের ইসলামপুরে গ্রামবাসীদের আন্দোলনে যুক্ত হয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি তুললেন বাম প্রতিনিধি দলের সুজন চক্রবর্তী ও অশোক ভট্টাচার্য-রা।

উত্তর দিনাজপুরের ইসলামপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত দুই ছাত্রের কফিনবন্দি দেহ মাটিতে পুতে সিবিআইয়ের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। শনিবার সেই আন্দোলনে যুক্ত হয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি তুললেন বাম প্রতিনিধি দলের সুজন চক্রবর্তী ও অশোক ভট্টাচার্য-রা। সুজন-অশোকের সামনেই কান্নায় ভেঙে পড়েন মৃত দুই ছাত্রের পরিবার।

ইসলামপুরে গুলিকাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের দাবি সুজন-অশোকের

বৃহস্পতিবার শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ছাত্র আন্দোলন হিংসার আকার নেয়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই ছাত্রের। ছাত্র আন্দোলনে কারা গুলি চালাল, তা নিয়ে যখন চূড়ান্ত ধন্দ তৈরি হয়েছে, তখনই এই ঘটনায় একযোগে সিবিআই ও বিচারবিভাগীয় তদন্তের দাবি উঠে পড়েছে। শনিবার সকালে সুজন চক্রবর্তী ও অশোক ভট্টাচার্য নিহত দুই ছাত্রের বাড়িতে যান। তাঁরা বলেন, রাজ্য প্রশাসন তদন্তের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, সেই কারণেই বিচারবিভাগীয় তদন্ত দরকার।

বাম পরিষদীয় দলনেতা সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, তদন্তের নামে প্রহসন হচ্ছে। মায়ের বুক থেকে ছেলেকে কেড়ে নেওয়া হয়েছে। রাজ্যের পুলিশ প্রশাসন অপদার্থ। এই পুলিশ কখনও নিরপেক্ষ তদন্ত করতে পারবে না। সেই কারণেই আমরা বিচারবিভাগীয় তদন্ত দাবি করছে। আমরা নিরপেক্ষ তদন্ত চাই। কারা গুলি করে মারল দুই নিরীহ ছাত্রকে, তা প্রকাশ্যে আসুক। আমরা দুই পরিবারের প্রতি সহমর্মী। তাঁদের পাশে আছি, থাকব।

এদিকে কফিনবন্দি দুই ছাত্রের দেহ মাটিতে পুতে রেখে অভিনব বিক্ষোভ চলছে ইসলামপুরে। গ্রামবাসীরা সিবিআই তদন্তের দাবিত সরব। যতক্ষণ না সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে, ততক্ষণ কফিনবন্দি দেহ তাঁরা পাহারা দেবেন, মৃতদেহ দাহ করতে দেওয়া হবে না। কোনওমতেই তাঁরা দাবি থেকে সরতে নারাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+