সিপিএম তৃতীয় ফ্রন্টের পক্ষে নয়, বিজেপির বিরোধিতায় কংগ্রেসের সঙ্গে জোটেই রায়
সিপিএম তৃতীয় ফ্রন্টের পক্ষে নয়, বিজেপির বিরোধিতায় কংগ্রেসের সঙ্গে জোটেই রায়
রাজ্যে ২০১৬ সাল থেকেই কংগ্রেসের সঙ্গে জোট করে চলছে সিপিএম। কারণ বাংলার কংগ্রেস তৃণমূল-বিরোধী। কিন্তু জাতীয় ক্ষেত্রে বিরোধী জোট নিয়ে মাঝেমদ্যেই ঠক্কর খেতে হয় সিপিএমকে। তাঁরা তৃতীয় ফ্রন্ট গড়বে নাকি কংগ্রেসের সঙ্গে জোট করে চলবে, তা নিয়ে সমস্যা তৈরি হয়। কারণ সেই তৃণমূল। জাতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস-বান্ধব থাকাতেই সিপিএমের সমস্যা।

মমতার দলের কংগ্রেস বিরোধিতার ফলে সিপিএমের সুবিধা
বর্তমানে তৃণমূল প্রবলভাবে কংগ্রেস বিরোধী হয়ে উঠেছে। মমতার দলের কংগ্রেস বিরোধিতার ফলে সিপিএমের সুবিধা হয়েছে। কংগ্রেস আর তৃণমূল সম্পর্কে নিজেদের অবস্থান ঠিক করতে বৈঠকে বসে সিপিএম। সম্প্রতি তিনদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে জোট নিয়ে সিদ্ধান্তে পৌছনো সম্ভব হয়নি। তাই সোমবার ফের বৈঠক ডাকেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সেই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি।

বিজেপিকে সুবিধা করে দেওয়ার পক্ষে নয়, কংগ্রেসকেই সমর্থন
সিপিএম ওই বৈঠক থেকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের রণকৌশল স্থির করে ফেলল। সিদ্ধান্ত হল তৃতীয় ফ্রন্ট গড়ে তারা বিজেপিকে সুবিধা করে দেওয়ার পক্ষে নয়। তারা কংগ্রসের সঙ্গেই চলবে। কংগ্রেসকেই সমর্থন করবে। কংগ্রেসকে সমর্থনের প্রশ্নে প্রকাশ কারাত ও কেরল লবি বিরোধিতা করে সীতারাম ইয়েচুরির। কিন্তু ইয়েচুরি সিদ্ধান্তে অনড় থাকেন। পলিটব্যুরো বৈঠক ডেকে তিনি বুঝিয়ে দেন কেন তিনি কংগ্রেসকেই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনটি রাজ্যে জোট নিয়ে সমস্য তৈরি হচ্ছে সিপিএমের
প্রকাশ কারাত ও পিনারাই বিজয়নদের সঙ্গে আলোচনায় সীতারাম ইয়েচুরি বুঝিয়ে বলেন, সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধিতায় কংগ্রেসের সঙ্গে চলতে তাদের অসুবিধা নেই। সমস্যা তৈরি হচ্ছে রাজ্যস্তরে। তিনটি রাজ্যে জোট নিয়ে সমস্য তৈরি হচ্ছে। তা হল কেরল, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে সিপিএম তলানিতে চলে গিয়েছে। আর কেরলে তারাই ক্ষমতায়, ত্রিপুরায় প্রধান বিরোধী দল।

কংগ্রেসের সঙ্গে লড়াই প্রয়োজনে, বিজেপিকে সুবিধা দিতে নয়
এই পরিস্থিতিতে তৃতীয়ফ্রন্ট গড়ে বিজেপিকে সুবিধা করে দেওয়া যাবে না। কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। যে রাজ্যে কংগ্রেসের সঙ্গে লড়াইয়ের প্রয়োজন সেখানে পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু বিজেপিকে কোনওভাবেই সুবিধা করে দিতে সেই লড়াই করলে চলবে না। এতেই পরিষ্কার সিপিএম কোনওভাবেই ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃতীয় ফ্রন্ট গড়ার রাস্তায় হাঁটবে না।

কংগ্রেস আর তৃণমূল যদি জোট করে তাহলে কী হবে?
২০২৪ লোকসভা নির্বাচনে কোনও তৃতীয় ফ্রন্টের রাস্তায় হাঁটবে না সিপিএম। বিজেপিকে রুখতে কংগ্রেসের সঙ্গেই সমঝোতার যাবে তাঁরা। প্রশ্ন একটাই যদি কংগ্রেস আর তৃণমূল জোট করে তাহলে কী হবে? সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এই বিষয়টি নিয়ে আগামী এপ্রিলের পার্টি কংগ্রেসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিপিএম।












Click it and Unblock the Notifications