গোলি মারো স্লোগান নিয়ে মমতাকে কটাক্ষ সেলিমের! সুজন তুললেন বেইমানির কথা
গোলি মারো স্লোগান নিয়ে মমতাকে কটাক্ষ সেলিমের! সুজন তুললেন বেইমানির কথা
দিল্লির পর এবার কলকাতায় গোলি মারো স্লোগান। যা নিয়ে সিপিএম-এর চড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে। বেইমানি কারা করছে তা স্পষ্ট, বলেছেন সুজন চক্রবর্তী। অন্যদিকে সিপিএম নেতা মহম্মদ সেলিম কলকাতা পুলিশকে আক্রমণ করেছেন।

মমতার কল্যাণে গোলি মারো স্লোগান
দিন মহঃ সেলিম অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে কলকাতায় গোলি মারো স্লোগান শোনা গিয়েছে। এই সাহস আগে কেউ দেখাতে পারেনি বলে মন্তব্য করেছেন তিনি। বিষয়টিকে অপরাধমূলক কাজ বলে ব্যাখ্যা করে তিনি বলেন, পুলিশের সামনেই গোলি মারো স্লোগান চলল, কিন্তু পুলিশ একটাকেও না ধরে নির্বাক দর্শক হয়ে থাকল।

কলকাতায় হবে মিছিল
এদিন সেলিম জানিয়েছেন, অমিত শাহ রবিবার কলকাতায় বিষ ফেলে গিয়েছেন। শহিদ মিনারের ভূমিকে অপবিত্র করে গিয়েছেন। এর বিরুদ্ধে বিজেপি ও আরএসএস বিরোধী দলগুলি মিছিল কপবে বলে জানিয়েছেন তিনি।

দেশের অর্থনীতি নিয়ে অমিত শাহকে আক্রমণ
সিপিএম নেতা মহম্মদ সেলিম এদিন দেশের অর্থনীতি নিয়ে অমিত শাহকে আক্রমণ করেছেন। অর্থনীতিতে গুজরাতের অবস্থা সম্পর্কে কটাক্ষ করতে গিয়ে সেলিম বলেন, গুজরাতের দারিদ্র ঢাকতে দেওয়াল তুলতে হয়।

'ওদের কাছে উত্তর নেই'
বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেছেন ওদের কাছে উত্তর নই। যয়াদের কাছে উত্তর থাকে না, তারা তখন হাত চালায়, গুলি মারার কথা বলে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অন্যরাজ্য যা হওয়ার হয়েছে, কিন্তু এখানে ওসব হতে দেওয়া যাবে না।












Click it and Unblock the Notifications