দলের নতুন শাখা খুলেছে তৃণমূল! সেই শাখার ‘ঠিকানা’ জানিয়ে সতর্ক করল সিপিএম

রাজ্যে তৃণমূল কংগ্রেসের একটা নতুন শাখা তৈরি হয়েছে। শাসক দলের সেই শাখার নাম ‘পুলিশ তৃণমূল’। এই ‘পুলিশ তৃণমূল’-এর বিরুদ্ধেই একরাশ ক্ষোভ উগরে দিলেন দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক জীবেশ সরকার।

রাজ্যে তৃণমূল কংগ্রেসের একটা নতুন শাখা তৈরি হয়েছে। শাসক দলের সেই শাখার নাম 'পুলিশ তৃণমূল'। এই 'পুলিশ তৃণমূল'-এর বিরুদ্ধেই একরাশ ক্ষোভ উগরে দিলেন দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক জীবেশ সরকার। প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যকে পাশে বসিয়ে তিনি বলেন, এই 'পুলিশ তৃণমূল'-এর কাজই হল বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা করা।

দলের নতুন শাখা খুলেছে তৃণমূল! ‘ঠিকানা’ দিল সিপিএম

জীবেশ সরকার আরও অভিযোগ করেন, বিরোধী দলের নেতা-নেত্রীদের মিথ্যে মামলায় ফাঁসানো থেকে শুরু করে ধমক-চমক দিয়ে শাসক শিবিরের দিকে নিয়ে আসাই এই 'পুলিশ তৃণমূল'-এর লক্ষ্য। এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। সম্প্রতি সিপিএমের শিলিগুড়ি মহকুমা পরিষদ সদস্য ছোটন কিস্কুকে ভাঙিয়ে নিজেদের দলে যোগদান করিয়েছে তৃণমূল কংগ্রেস।

সেই পরিপ্রেক্ষিতেই এদিন তৃণমূলকে কাঠগড়ায় তোলেন জীবেশ সরকার ও অশোক ভট্টাচার্য-রা। ছোটন কিস্কুকে দলে নিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদে অনাস্থা আনার পরিকল্পনা করছে তৃণমূল। তাই তৃণমূলকে সাবধান করে দিয়েছে সিপিএম। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, তাঁদের দল ভাঙাতে এলে নিজেরাই চুরমার হয়ে যাবে। শিলিগুড়ি মহকুমা পরিষদ দখলের স্বপ্ন অধরাই থেকে যাবে তৃণমূলের।

সিপিএম জেলা সম্পাদক হুঁশিয়ারি দেন, অনেক তৃণমূল নেতা বামেদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁরা বাম শিবিরে যোগ দিতে ইচ্ছাপ্রকাশও করেছেন। এবার তাই পুলিশ দিয়ে ঘর সামলান। না হলে দল ভাঙাতে ঢিল ছুড়লে, পাটকেল খেতে প্রস্তুত থাকুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+