আসন্ন পুরভোট ও পঞ্চায়েতে কংগ্রেসের সঙ্গে জোটেই সায় দিল সিপিএমের কেন্দ্রীয় কমিটি

আসন্ন পুরসভা ও পঞ্চায়েত ভোটে কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষেই রায় দিল সিপিএমের কেন্দ্রীয় কমিটি। ঘুরিয়ে স্থানীয়ভাবে জোট করে ভোটযুদ্ধে নামতেই সবুজ সংকেত দিয়ে দেওয়া হল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে।

কলকাতা, ২০ এপ্রিল : আসন্ন পুরসভা ও পঞ্চায়েত ভোটে কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষেই রায় দিল সিপিএমের কেন্দ্রীয় কমিটি। ঘুরিয়ে স্থানীয়ভাবে জোট করে ভোটযুদ্ধে নামতেই সবুজ সংকেত দিয়ে দেওয়া হল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। দু'দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর রাজ্য সিপিএমের দাবি মেনে স্থানীয়ভাবে জোট করে লড়াই করতে বলা হয়েছে। যেহেতু এটা পুরসভা বা পঞ্চায়েত ভোট, সেহেতু কেন্দ্রীয় কমিটি কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেবে না রাজ্যের উপর। বিধানসভা বা লেকসভা নির্বাচনের সময় অন্য কথা।

আসন্ন পুরভোট ও পঞ্চায়েতে কংগ্রেসের সঙ্গে জোটেই সায় দিল সিপিএমের কেন্দ্রীয় কমিটি


দক্ষিণ কাঁথির সেই উপনির্বাচনে বামেদের সরিয়ে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে আসার পরই অস্তিত্ব সংকটে পড়েছে সিপিএম। বিমান বসু থেকে সূর্যকান্ত মিশ্র সরাসরি স্বীকারও করে নিয়েছেন, বিজেপি-র এই উত্থান বামেদের ভোটেই। আর এভাবে বিজেপিকে খালি মাঠ ছেড়ে দেওয়া যাবে না। সেজন্য দরকার জোট গড়ে লড়াই করার। এমতাবস্থায় তাঁরা কংগ্রেসকেই বেছে নিচ্ছে। আসন্ন পুরভোটে কংগ্রেসকে আঁকড়ে ধরেই বাঁচতে চাইছে সিপিএম। আর সেই লক্ষ্যে ইতিমধ্যে তারা এগিয়েও গিয়েছে। রায়গঞ্জ, ডোমকল, পূজালি পুরসভায় জোট গড়েই লড়বে তারা। পাহাড়েও জোট গড়ে লড়া যায় কি না ভাবছে সিপিএম ও কংগ্রেস।

কেন্দ্রীয় কমিটির সামনে 'অসহায়' সিপিএম কংগ্রেসের সঙ্গে জোটের প্রস্তাব রাখে। প্রাথমিকভাবে তা খারিজ করে দেয় কেন্দ্রীয় কমিটি। শেষমেশ কেন্দ্রীয় কমিটিকে উপেক্ষা করেই সিপিএম পুরভোটে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়ে নেয়। সেইমতো স্থানীয়ভাবে আসন সমঝোতাও হয়ে যায়। শেষমেষ স্থানীয় সিপিএমের মতকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় কমিটিও কংগ্রেস-সিপিএম জোটে সিলমোহর দিয়ে দিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+