হুড খোলা গাড়িতে ফুয়াদ হালিম! জোরদার প্রচার
রবিবাসরীয় সকালে নির্বাচনী প্রচারে আমজনতার কাছে পৌঁছলেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী ডাঃ ফুয়াদ হালিম।
রবিবাসরীয় সকালে নির্বাচনী প্রচারে আমজনতার কাছে পৌঁছলেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী ডাঃ ফুয়াদ হালিম। নিজের নির্বাচনী এলাকারকর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পৌঁছে যান আমতলার গ্রামীন এলাকায়। পথ চলতি মানুষের সঙ্গে করমর্দনও করেন সিপিএমের এই চিকিৎসক প্রার্থী।

হুড খোলা গাড়িতে করে দীর্ঘ পথ পরিক্রমা করেন তিনি। রাস্তার দু'ধারে সেই সময় হাজির ছিলেন এলাকার মানুষ। ফুয়াদ হালিম তাঁদের কাছে নিজের জন্য ভোটের আবেদন জানান।
এর আগে একাধিকবার হামলা হয়েছে ফুয়াদ হালিমের প্রচার মিছিল। ডায়মন্ডহারবারের মোল্লারপুকুর হোক কিংবা ফলতা, তৃণমূলের বিরুদ্ধে প্রচার মিছিল লক্ষ্য করে কটূক্তির অভিযোগ উঠেছে। ফলতায় তাঁর ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বাঁশ নিয়ে তাঁর ওপর হামলা করা হয় বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ দায়ের করেছিল সিপিএম।












Click it and Unblock the Notifications