সিপিএম বদলাচ্ছে, বাংলার প্রাসঙ্গিকতা ফেরাতে পার্টি কংগ্রেসেও নতুনের জয়গান

সিপিএম আর শুধু পক্ককেশীদের নয়। সিপিএমে পক্ককেশীরা সরে দিয়ে নতুনের জয়গান গেয়েছিলেন আগেই। এবার পার্টি কংগ্রেসও সেই একই পথ নিল সিপিএম। তারুণ্যকে এগিয়ে দিয়েছে সিপিএম।

সিপিএম আর শুধু পক্ককেশীদের নয়। সিপিএমে পক্ককেশীরা সরে দিয়ে নতুনের জয়গান গেয়েছিলেন আগেই। এবার পার্টি কংগ্রেসও সেই একই পথ নিল সিপিএম। তারুণ্যকে এগিয়ে দিয়েছে সিপিএম। তাত্ত্বিক নেতা থেকে তারুণ্যের তেজকেই অগ্রাধিকার দেওয়া শুরু হয়েছে সিপিএমে। তবু সংশয় যাচ্ছে না। তারুণ্যের আওয়াজে শেষপর্যন্ত ভরসা রাখবে তো সিপিএম!

সিপিএম বদলাচ্ছে, বাংলার প্রাসঙ্গিকতা ফেরাতে পার্টি কংগ্রেসেও

সম্প্রতি সিপিএমের রাজ্য সম্মেলনে বাংলার নেতৃত্বে আমূল বদল এসেছে। মহম্মদ সেলিমের হাতে তুলে দেওয়া হয়েছে বঙ্গ সিপিএমের ভার। সম্পাদকমণ্ডলীতে আনা হয়েছে প্রচুর নতুন মুখ। শুধু নতুন মুখই নন, এসেছেন তরুণ তরতাজা নেতৃত্ব। যাঁদের মুখ করে সিপিএম আবার ফেরাতে চাইছে প্রাসঙ্গিকতা।

সিপিএম পক্ককেশীদের পরামর্শ নিয়ে তরুণ তরতাজা নেতাদের ময়দানে নামানোর পরিকল্পনা করেছে। আর এসি ঘরে বলে পলিটিক্স নয়, এবার রাজ্যের শাসকদল ও প্রধান বিরোধীদলের বিরুদ্ধে কোমর বেঁধে নামতে হবে। প্রস্তুত সিপিএমের যুবনেতৃত্ব। এবার অপেক্ষা কত তাড়াতাড়ি সিপিএম আবার পুরনো ফর্মে ফিরতে পারে।

শুধু রাজ্য সম্মেলনেই নয়, বঙ্গ সিপিএম এবার পার্টি কংগ্রেসেও বাংলার তরুণ সমাজকে তুলে ধরতে চাইছে। এতদিন শুধু তাত্ত্বিক নেতাদেরই পার্টি কংগ্রেসে ভাষণ দিতে দেখা যেত। সেই চিরাচরিত রীতি ভেঙে এবার তারুণ মুখকে পার্টি কংগ্রেসে বক্তা হিসেবে তুলেছে সিপিএম। সিপিএমের ছাত্র সংগঠনের নেতা সৃজন ভট্টাচার্য প্রথম সুযোগেই কাঁপিয়ে দিয়েছেন পার্টি কংগ্রেসের মঞ্চ।

বাংলায় জায়গা ছেড়ে দিয়েছেন প্রবীণরা। তাঁদের জায়গায় নতুনদের বরণ করে নিয়েছে পার্টি নেতৃত্ব। কেরলের কন্নুরে আয়োজিত পার্টি কংগ্রেসেও বঙ্গ সিপিএমের যুব নেতাকে ভাষণের সুযোগ করে দেওয়া হল। আর সুযোগ পেয়েঅ তা দারুণ কাজে লাগালেন সৃজন। তাঁর শালিত ভাষণে মুগ্ধ করলেন সিপিএম নেতৃত্বকে। তবু সিপিএমের উঠতি নেতারা সংশয়ে তাঁদেরকে আর সুযোগ দেওয়া হবে কি না তা নিয়ে।

তবে সিপিএমের মন বদল হয়েছে। সিপিএম চাইছে তারুণ্যকে কাজে লাগাতে। তাই তত্ত্বকথা নয়, সিপিএম তারুণ্যের দীপ্তিকেই কাজে লাগাতে চাইছে। তাই তো সৃজনকে তারা তুলে দিয়েছিলেন পার্টি কংগ্রেসের মঞ্চে। এখন আর কোনও নেতাকে সুযোগ দেওয়া হয় কি না সেটাই দেখার। সিপিএমের পার্টি কংগ্রেসের দিকে তাকিয়ে বাংলা নেতৃত্ব।

এখন দেখার সিপিএমের এই পার্টি কংগ্রেসে আর কোনও তরুণ নেতা বা নেত্রী ভাষণের সুযোগ পান কি না। সিপিএমের অন্দরে এখন টানাপোড়েন শুরু হয়েছে। তারা সৃজনের মতো তরুণ নেতাদের জ্বালাময়ী বক্তাদের সামনের সারিতে আনবেন, নাকি তাত্ত্বিক নেতাদের দিয়েই বাংলার কথা উপস্থাপন করবেন পার্টি কংগ্রেস? তবে পরিস্থিতি বলছে, রাজ্যের সিপিএম এবার বদলাতে চলেছে। মহম্মদ সেলিমের নেতৃত্বে বদলের আওয়াজ তীব্রতর হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+