পঞ্চায়েতের কাজ নিয়ে বিস্ফোরক মহুয়া পাশে পেলেন সিপিএমকে! ভিন্ন 'পথ' বিজেপির
নিজের সংসদীয় এলাকায় সঠিকভাবে কাজ করছে না দলের নিয়ন্ত্রণাধীন পঞ্চায়েতগুলি। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদের বিস্ফোর অভিযোগ সম্পর্কে সিপিএম জানিয়েছে, তারা এই অভিযোগের সঙ্গে সম্পূর্ণ একমত।
নিজের সংসদীয় এলাকায় সঠিকভাবে কাজ করছে না দলের নিয়ন্ত্রণাধীন পঞ্চায়েতগুলি। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদের বিস্ফোর অভিযোগ সম্পর্কে সিপিএম জানিয়েছে, তারা এই অভিযোগের সঙ্গে সম্পূর্ণ একমত। অন্যদিকে, বিজেপি বলছে, দলের খারাপ পরিস্থিতিতে পিঠ বাঁচাতে মন্তব্য করেছেন তিনি।

মহুয়া মৈত্রের অভিযোগ
সাংসদ মহুয়া মৈত্র হিসেব দিয়ে বলেছেন প্রতিবছর প্রতিটি পঞ্চায়েত এককোটির বেশি টাকা পেয়ে থাকে। চতুর্দশ অর্থ কমিশন আর পারফরম্যান্স বেস্ট ব্র্যান্ড মিলিয়ে এই অর্থ পেয়ে থাকে পঞ্চায়েতগুলি। ৫ বছরে প্রাপ্ত অর্থের পরিমাণ কোনও কোনও ক্ষেত্রে ৬ কোটিও হয়ে যায়।
তৃণমূল সাংসদের অভিযোগ, ডিসেম্বর পর্যন্ত ৬০ শতাংশ অর্থ খরচের নিয়ম থাকলেও, তাঁর এলাকায় বেশিরভাগ ক্ষেত্রেই তা হয়নি। কিন্তু এলাকার ৯০ শতাংশ পঞ্চায়েতই তৃণমূলের দখলে। তিনি বলেন, এই টাকা যদি পরিকল্পনা করে খরচ করা যায়, তাহলে গ্রামে কাঁচা রাস্তা থাকবে না। টাকা পড়ে থাকলেও এলাকায় বড় রাস্তা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

অভিযোগের সঙ্গে অনেকাংশে একমত সিপিএম
পঞ্চায়েতের কাজ নিয়ে তৃণমূল সাংসদ যে অভিযোগ করেছেন, তাতে অনেকাংশে একমত সিপিএম। সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেছেন, সাংসদের কথা থেকে প্রমাণিত তৃণমূলের আমলে রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। তিনি তৃণমূলে দুর্নীতি নিয়ে সরব হওয়া প্রাক্তন সাংসদ কবীর সুমনের নামও উল্লেখ করেছেন। এবার কবীর সুমনের মতো পরিস্থিতি মহুয়া মৈত্রের হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

পিঠ বাঁচাতে মন্তব্য, দাবি বিজেপির
তবে রাজ্য বিজেপি মহুয়া মৈত্রের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। বিজেপি নেতা রাহুল সিনহা প্রশ্ন তুলেছেন, হঠাৎ কেন, দলের পরিচালিত পঞ্চায়েত নিয়ে সমালোচনায় মুখর হলেন তৃণমূল সাংসদ। তাঁর কটাক্ষ, দলের খারাপ পরিস্থিতিতে নিজের পিঠ বাঁচাতে মন্তব্য করেছেন মহুয়া।












Click it and Unblock the Notifications