বাংলায় সংগঠনে সিপিএম এগিয়ে, বিশ্বাসযোগ্যতায় কংগ্রেস, দাবি অধীর চৌধুরীর
সাম্প্রদায়িক মেরুকরণ বাংলাতেও নির্বাচনে দেখা গিয়েছে। এবার মহারাষ্ট্রেও দেখা গেল। আগামী দিনে আবারও বাংলায় এই ভাবে নির্বাচন হবে। দাবি করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও দিন মুখ খুলবেন না। সেই কথাও বললেন অধীর।
রাজ্যে কংগ্রেস জোট করে গত লোকসভা নির্বাচন পর্যন্ত লড়াই করেছিল। অধীর চৌধুরী সরে গিয়েছেন। শুভঙ্কর সরকার এখন প্রদেশ কংগ্রেসের সভাপতি বাংলায়। এই মুহূর্তে কংগ্রেস ও বামেদের মধ্যে কোনও জোট নেই। এবারের উপ নির্বাচনে তারা আলাদা লড়াই করল।

সিপিএমের সংগঠন রয়েছে। কিন্তু মানুষের কাছে সিপিএমের বিশ্বাসযোগ্যতা নেই। ওদিকে কংগ্রেসের সংগঠন বঙ্গে দুর্বল। কিন্তু মানুষের কাছে কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা রয়েছে। বললেন অধীর চৌধুরী। সিপিএমের সংগঠন ও কংগ্রেসের বিশ্বাসযোগ্যতাকে একজোট করে চলার চেষ্টা হয়েছিল। যদিও আর তা হল না। মত অধীরের।
মহারাষ্ট্রে গত লোকসভা নির্বাচনে ভালো ফল করেছিল এমভিএ জোট। কিন্তু এবার এই ফলাফল আশা করা যায়নি। বিজেপি ও আরএসএস ধর্মীয় মেরুকরণের প্রচার করেছে। দাবি করলেন অধীর চৌধুরী। মহারাষ্ট্রে সাম্প্রদায়িক বিভাজন তীব্র ও তীক্ষ্ণ না হলে ভালো ফল তাদের সম্ভব নয়। এই কথা মনে করেছিল বিজেপি। সেজন্য সেভাবেই প্রচার করেছে বিজেপি৷
কংগ্রেস ধর্মনিরপেক্ষতার জন্য বরাবর লড়াই করে। আগামী দিনেও করবে। মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনের সময় এমভিএ জোট ব্যাপক ফল করেছিল। সেখানে বিধানসভায় সেই ফল একদমই ধাক্কা দেওয়া। এমনই মনে করছেন অধীর চৌধুরী।
তৃণমূলকে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। তিনি এখন আর প্রদেশ কংগ্রেসের সভাপতি নেই৷ তারপরেও তৃণমূল তাঁকে নিয়ে কথা বলছে। তৃণমূল তাঁর ভূত দেখছে এখনও৷ এই মন্তব্য করে খোঁচা দিয়েছেন অধীর চৌধুরী।












Click it and Unblock the Notifications