তৃণমূলকে নিয়ে অবস্থান বদল সিপিআইএমএলের! বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নয়া স্লোগান
তৃণমূলকে নিয়ে অবস্থান বদল সিপিআইএমএলের! বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নয়া স্লোগান
২০২১-এর বিধনাসভা ভোটের আগে থেকেই বঙ্গ এবং জাতীয় রাজনীতিতে বামেদের নাইন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। তিনি বরাবর জানিয়ে এসেছেন, তৃণমূল নয়, বামেদের উচিত বিজেপিকে প্রথম শত্রু হিসেবে দেখা। তাই তিনি প্রয়োজনে তৃণমূলের সঙ্গে জোট করার সওয়ালও করেছিলেন। কিন্তু এবার তিনি খানিক অবস্থান বদল করে ফেললেন।

সিপিআইএমএল লিবারেশনের নতুন স্লোগান
সম্প্রতি কলকাতায় আয়োজিত সিপিআইএমএল লিবারেশনের রাজ্য সম্মেলন শেষে সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য অনেকটা সিপিএমের অবস্থানের গলা মেলালেন। তিনি প্রধান শত্রু হিসেবে বিজেপিকেই রাখলেন। কিন্তু তৃণমূলকেও তিনি ছাড়লেন না। তাঁর দল সিপিআইএমএল লিবারেশন নতুন স্লোগান তৈরি করে ফেলল এই মর্মে।

‘তৃণমূলকে ছাড় নয়, বিজেপিকে ভোট নয়’
সিপিআইএমএল লিবারেশনের নতুন স্লোগান- 'তৃণমূলকে ছাড় নয়, বিজেপিকে ভোট নয়'। তৃণমূল সম্পর্কে এতদিন যে মনোভাব দীপঙ্কর ভট্টাচার্য বা তাঁর দল এতদিন পোষণ করে আসছিলেন এই স্লোগান তাঁর অনেকটাই পরিপন্থী। তিনি বলেন, তৃণমূল সরকারের তৃতীয় দফার প্রথম বছর ইতিমধ্যেই অতিক্রান্ত। এই এক বছরের অভিজ্ঞতা, এই অপশাসনের বিরুদ্ধে আমরা ঠিক করেছি তৃণমূল সরকারকেও কোনও ছাড় দেওয়া যাবে না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্টিফিকেটের পরও!
এতদিন তৃণমূলকে নিয়ে অন্য ধারণা পোষণ করে এসেছেন। তিনি অন্য বামপন্থী নেতাদের থেকে আলাদা মত জাহির করেছেন বরাবর। আর মমতা বন্দ্যোপাধ্যায় বড়াই করে বলে এসেছেন, আমি সব বামপন্থী নেতাদের খারাপ মনে করি না। দীপঙ্কর ভট্টাচার্যের মতো বামপন্থীদের আমি সম্মান করি। কারণ ওঁরা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অনেক আন্তরিক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় সার্টিফিকেটের পরও দীপঙ্কর ভট্টাচার্য তাঁর দলের অবস্থান বদলে দিলেন।

বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার প্রয়োজনে
দীপঙ্কর ভট্টচার্য বলেন, জনগণের অধিকারের দাবিতে আমাদের আন্দোলন। অন্যায়ের বিরুদ্ধে আমাদsর আন্দোলন। ২০২০ সালে বিহারের ভোটে সিপিআইএমএল লিবারেশন সিপিএম ও সিপিআইয়ের সঙ্গে জোট করে লড়েছিলেন। সেখানে ২৯টি আসনে লড়াই করেছিল তার মধ্যে তারা জিতেছিল ১৬টি আসনে। সিপিআইএমএল একাই পেয়েছিল ১২টি আসন। তারপর ২০২১ সালে বাংলার বিধানসভা ভোটের আগে দীপঙ্কর ভট্টাচার্য বলেছিলেন পশ্চিমবঙ্গে বামপন্থী বন্ধুদের বোঝা উচিত বড় শত্রু বিজেপি। তৃণমূল ও কংগ্রেসকে বিজেপির সঙ্গে একই বন্ধনীতে রাখা ঠিক হবে না। পক্ষান্তরে তিনি প্রয়োজনমাফিক বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার কথাও বলেছিলেন তিনি।

‘নো ভোট টু বিজেপি’, বলেছিল সিপিআইএমএল
একুশের ভোটের আগে দীপঙ্কর ভট্টাচার্য যে স্লোগান তুলেছিলেন তার ব্যাখ্যাও দেন। তিনি বলেন, একুশের বিধানসভা নির্বাচনে আমাদের মূল লক্ষ্য ছিল বিজেপি যেন অসম ও ত্রিপুরার পর পশ্চিমবঙ্গেও ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতা দখলের মরিয়া প্রচেষ্টাকে ব্যর্থ করতে আমরা বলেছিলাম, 'নো ভোট টু বিজেপি'। এখন পরিস্থিতি বিচার করেই আমাদের স্লোগান বদল করেছি। আমরা এখন বলছি তৃণমূলকেও ছাড় নয়, বিজেপিকে ভোট নয়।

বিজেপিকে দুর্বল করে প্রধান শক্তি হতে হবে বামেদের
বালিগঞ্জের উপনির্বাচনে বাবুল সুপ্রিয় তৃণমূল প্রার্থী হওয়ার পর পর অবশ্য বিজেপির পাশাপাশি বাবুলকে না ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল সিপিআইএমএল। তারা সরাসরি সায়রা হালি্মকে ভোট দেওয়ার আহ্বান জানান। দীপঙ্কর ভট্টাচার্য এই মর্মে বলেন, বিরোধী দল হিসেবে বিজেপিকে দুর্বল করে বামেদের প্রধান শক্তি হয়ে উঠতে হবে।বালিগঞ্জে যে ছবি দেখা দিয়েছে, পুরো রাজ্যে সেই ছবি তুলে ধরতে হবে।












Click it and Unblock the Notifications