কেন্দ্রে অপদার্থতা চাপা দিতেই এই সময় বাছা হয়েছে! নারদ কাণ্ডে সিবিআই গ্রেফতারিতে অবস্থান স্মরণ করাল সিপিএম

কেন্দ্রে অপদার্থতা চাপা দিতেই এই সময় বাছা হয়েছে! নারদা কাণ্ডে সিবিআই গ্রেফতারিতে অবস্থান স্মরণ করাল সিপিএম

করোনা পরিস্থিতিতে যখন সারা দেশের মানুষের জীবন, জীবিকা বিপর্যয়ের সম্মুখীন, তখনই সরকারের সীমাহীন অপদার্থতা চাপা দিতে মানুষের নজর অন্যদিকে ঘুরিয়ে দিতেই এই সময়কে বেছে নেওয়া হয়েছে। নারদ কাণ্ডে (narad sting operation) ২ মন্ত্রী-সহ তৃণমূলের তিন বিধায়ক এবং প্রাক্তন মেয়রের সিবিআই (cbi) গ্রেফতারি প্রসঙ্গ এমনটাই প্রতিক্রিয়া সিপিআইএম (cpim) রাজ্য কমিটির।

রাস্তায়, আদালতে লড়াই বামেদের

রাস্তায়, আদালতে লড়াই বামেদের

সিপিএম রাজ্য কমিটির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, গত ১০ বছর ধরে চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অপরাধীদের বিচার এবং মানুষের টাকা ফেরতের দাবিতে, বামেরা লড়াই করে যাচ্ছে। বহু গরিব মানুষ প্রতারণার শিকার হয়েছেন। পাশাপাশি নারদা টেপ নিয়ে অপরাধীদের শাস্তি দিতে বিজেপি সরকার এবং সরকারি সংস্থাগুলি সাতবছরে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। বামেরাই আদালতে গিয়ে বিষয়টি নিয়ে তৎপর হয়েছে।

 বিজেপিকে নিশানা

বিজেপিকে নিশানা

বিবৃতিতে বলা হয়েছে সংসদে এলকে আডবানীর নেতৃত্বে গঠিত এথিক্স কমিটিতে অকেজো করে রাখা হয়েছিল। সংসদে স্পিকার এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল পরস্পর বিরোধী অবস্থান নিয়ে চলেছেন। পাশাপাশি সিপিএম-এর তরফে অভিযোগ লকরা হয়েছে, রাজনৈতিক ফায়দা তোলার জন্য দর কষাকষি ও দলভাঙানোর লক্ষ্যে কেলেঙ্কারি চাপা দিয়ে কেলেঙ্কারির সঙ্গে যুক্তদের রক্ষাকবচ দিতে নিজেদের নেতা বানিয়েছে।

করোনা মোকাবিলাই প্রধান কাজ

করোনা মোকাবিলাই প্রধান কাজ

সিপিএম রাজ্য কমিটির তরফে বলা হয়েছে, করোনা মোকাবিলা করাই এখন প্রধান কাজ। তাদের অভিযোগ কেন্দ্রীয় সরকারের সার্বিক ব্যর্থতা দেশের জনগণকে ভয়ঙ্কর বিপদের মধ্যে নিক্ষেপ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের মানুষ যে তাঁদেরকে সরকারে চায় না তা স্পষ্ট হয়ে গিয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীরও মনে রাখা উচিত, এই রায় বিজেপির বিরুদ্ধে হলেও তৃণমূলের দুর্নীতি আর স্বৈরশাসনের পক্ষে রায় নয়। দুর্নীতির সঙ্গে আপোস করে বিজেপির মতো ভয়ংকর শক্তিকে মোকাবিলা করা যায় না বলেও তৃণমূলকে বলেছে সিপিএম।

সুযোগ গ্রহণ করেছে তৃণমূল

সুযোগ গ্রহণ করেছে তৃণমূল

বিবৃতিতে অভিযোগ করে বলা হয়েছে, বিজেপি পরিস্থিতিকে ঘোরালো করেছে আর তৃণমূল এই পরিস্থিতির সুযোগ গ্রহণ করতে তৎপর হয়ে উঠেছে। মহামারি সংক্রান্ত সরকারি নির্দেশ এবং সার্কুলারকে অমান্য করে নিজাম প্যালেসসহ রাজ্যের সর্বত্র সরকারি দলের পক্ষ থেকে অবৈধ জমায়েতের অভিযোগও তোলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+