মদন আর গোপালের 'নাডু' টিপ্পনি, ঘটি-বাটির ঠোকাঠুকি নিয়ে জনতার দরবারে যেতে চায় সিপিএম
ফেসবুক লাইভে কামারহাটির (kamarhati) বিধায়ক মদন মিত্র (madan mitra) আগেই অভিযোগ করেছিলেন, নিজের দলের হাতে থাকা পুরসভা এলাকায় উন্নয়ন করতে পারেনি। যা নিয়েই পুর প্রশাসকের দ্বন্দ্বে সরগরম পুরসভার বৈঠক। এদিকে এই পরিস্থিতিকেই
ফেসবুক লাইভে কামারহাটির (kamarhati) বিধায়ক মদন মিত্র (madan mitra) আগেই অভিযোগ করেছিলেন, নিজের দলের হাতে থাকা পুরসভা এলাকায় উন্নয়ন করতে পারেনি। যা নিয়েই পুর প্রশাসকের দ্বন্দ্বে সরগরম পুরসভার বৈঠক। এদিকে এই পরিস্থিতিকেই সাধারণ মানুষের সামনে নিয়ে যেতে চায় সিপিএম (cpim)।

ফেসবুক লাইভে মদনের নিশানা
দলের দায়িত্ব বন্টনের আগে মদন মিত্র ফেসবুক লাইভ করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেছিলেন, কামারহাটির পুর প্রশাসক কাজ করতে পারছেন না। তাঁকে যদি পুরপ্রশাসকের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তিনি তিনমাসের মধ্যে চেহারা বদলে দেওয়া ক্ষমতা রাখেন। এর জন্য তিনি বিধায়ক পদেও ইস্তফা দিতে রাজি আছেন বলে জানিয়েছিলেন। যদিও বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্রকে বকাঝকা করেন বলে জানা গিয়েছে।

মদন আর গোপালের 'নাডু' টিপ্পনি
ফেসবুক লাইভেই মদন মিত্র কামারহাটির পুর প্রশাসক গোপাল সাহার উদ্দেশে বলেছিলেন গোপাল নাড়ু খায়। মদন মিত্রের মন্তব্য সম্পর্কে পুর প্রশাসক গোপাল সাহার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, মদন মিত্রের কথা তিনি দুঃখিত। তাঁর সম্পর্কে এবং পুরসভার উন্নয়ন প্রসঙ্গে বিধায়ক কেন এইরকম কথা বললেন, তা নিয়েও প্রশ্ন তোলেন পুরপ্রশাসক। গোপাল নাড়ু খায় টিপ্পনি প্রসঙ্গে গোপাল সাহা বলেন, মদন মিত্রের পুরো নাম মদন গোপাল সাহা। মানে তিনিও নাড়ু খান। তবে মদন মিত্রকে নিজের রাজনৈতিক অভিভাবক বলে মেনে নিয়েছেন গোপাল সাহা। তিনি বলেন, বড়রা ছোটদের অনেক কিছু বলতে পারেন, কিন্তু ছোটরা বড়দেরকে নয়।

ঘটি-বাটির ঠোকাঠুকি
গোপাল সাহার প্রতিক্রিয়া নিয়ে মদন মিত্র বিষয়টিকে ঘটি-বাটির ঠোকাঠুকি বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বিষয়টি গোপাল ও তাঁর ব্যাপার। ঘটি-বাটি একজায়গায় থাকলে ঠোকাঠুকি একটু হবেই। তিনি আরও বলেছেন, তৃণমূলে এখন এত ভিড় যে জায়গা পাওয়া যাচ্ছে না। তিনি বলেছেন, গোপান, গোপালের কাজ করবে, আর তিনি তাঁর কাজ করবেন।

জনতার দরবারে যেতে চায় সিপিএম
এলাকায় অনুন্নয়নের অভিযোগ একযোগে করেছে বিজেপি ও সিপিএম। আর তা স্বীকার করে নিয়েছেন স্থানীয় বিধায়ক। বিষয়টিকে নিয়ে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চায় স্থানীয় সিপিএম নেতৃত্ব। এবারের নির্বাচনে সব হারানো সিপিএমন বলেছে, যারা মানুষকে উন্নয়নের আশ্বাস দিয়েছিল, তারাই এখন বলছে তারাই উন্নয়নের কাজটাই করতে পারেনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications