ঔরঙ্গজেবের হাতে বন্দি বৃদ্ধ শাহজাহান! দুর্ঘটনার দিন কি মমতার সেনসরি-মোটর নার্ভ কি কাজ করেনি প্রশ্ন সেলিমের
সব মধ্যবিত্ত বাড়িতেই ব্যান্ডেড, ডেটল, বোরোলিন, ব্যান্ডের থাকে। ছোটখাটো আঘাতে তা কাজে গেলে যায়। মুখ্যমন্ত্রীর আঘাত প্রাপ্তির ঘটনায় রবিবার প্রশ্নের উত্তরে এমনটাই মন্তব্য সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিমের। মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেছেন, ঔরঙ্গজেবের হাতে বন্দি বৃদ্ধ শাহজাহান।
সেলিম বলেছেন, মিছিল-সভা-সমাবেশে যাওয়ার সময় তাঁর ব্যাগে ব্যান্ডেড রেখে দেন, যদি কাজে লাগে! এব্যাপারে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একবার বোরোলিনের কথা বলেছিলেন। তা দুর্ঘটনার দিন তাঁর বাড়িতে কি সেই বোরোলিন কিংবা তুলো ছিল না?

তিনি প্রশ্ন করে বলেছেন, যতক্ষণ না পর্যন্ত হাসপাতালে বেডে নিয়ে গিয়ে শোয়ানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কেউ রক্ত মুছল না কেউ? তিনি বলেছেন, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের স্বাধীনতা নেই, নিজের হাত দিয়ে রক্ত মোছার। তিনি এব্যাপারে মানুষের স্নায়ুতন্ত্রের সেনসরি ও মোটর নার্ভের কাজের কথা উল্লেখ করেন। তিনি কার্যত প্রশ্ন করেন, তাহলে দুর্ঘটনার দিন কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টিমুলাস রেসপন্স সিস্টেম কাজ করেনি?
সেলিম কটাক্ষ করে বলেছেন, যেমন ঔরঙ্গজেবের হাতে বন্দি হয়েছিলেন শাহজাহান, ঠিক সেই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী কীভাবে রাজ্যকে, রাজ্যের মহিলা ও শিশুদের নিরাপত্তা দেবেন, প্রশ্ন করেন তিনি।
তিনি আরও বলেছেন, লালবাজারে যত না পুলিশের গাড়ি থাকে তার থেকে বেশি গাড়ি থাকে মুখ্যমন্ত্রীর বাড়ির আশাপাশে। মুখ্যমন্ত্রী জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান। এসওপি অনুযায়ী মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে থাকা অ্যাম্বুলেন্সে ওষুধের ব্যবস্থা থাকার কথা, সেখানে একজন চিকিৎসকও থাকার কথা। সব কিছুর বাইরেও কি পাড়ায় কোনও চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মী ছিলেন না, প্রশ্ন করেছেন মহঃ সেলিম।
বর্তমানে রাজ্যর স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, প্রথম মুখোপাধ্যায় কেন্দ্রে মন্ত্রী থাকার সময় নদিয়া দুর্ঘটনার মুখে পড়েছিলেন। তাঁকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে হাসপাতালে। কিন্তু তাঁর প্রাথমিক চিকিৎসা হয়েছিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেই। তিনি সুস্থ হওয়ার পরে সেই স্বাস্থ্য কেন্দ্রকে সার্টিফিকেট দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications