ভোটে তৃণমূল বিরোধী প্রচারের লাইনে ভুল থাকাতেই ভরাডুবি, স্বীকারোক্তি সূর্যকান্তের

ভোটে তৃণমূল বিরোধী প্রচারের লাইনে ভুল থাকাতেই ভরাডুবি, স্বীকারোক্তি সূর্যকান্তের

ভোটে শূন্য হওয়ার পরে যে প্রচার নিয়ে চর্চা শুরু হয়েছিল, প্রশ্ন তোলা হয়েছিল সিপিএম (cpim)তথা বামেদের অন্দরে, তাতেই শিলমোহর দিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (suryakanta mishra)। তবে তিনি বলেছেন, সমালেোাচনা, আত্মসমালোচনা করে রাস্তা খুঁজতে হবে। পাশাপাশি চিন্তার ঐক্য থেকে ইচ্ছার ঐক্য ও কাজের ঐক্যে যেতে হবে বলেও মত প্রকাশ করেছেন তিনি।

করোনা পরিস্থিতি ও জাল টিকাকরণ দিয়ে বক্তব্যের শুরু

করোনা পরিস্থিতি ও জাল টিকাকরণ দিয়ে বক্তব্যের শুরু

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সূর্যকান্ত মিশ্র শুরু করেছিলেন জায় টিকাকরণ আর করোনা পরিস্থিতি নিয়ে। জাল টিকাকরণের প্রসঙ্গ তুলে সরকারের সমালোচনা করেন। পাশাপাশি করোনা পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ থাকা নিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যত সম্পর্কে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় তাঁকে।

বিজেমূল স্লোগানে জনমানসে বিভ্রান্তি

বিজেমূল স্লোগানে জনমানসে বিভ্রান্তি

বিধানসভা ভোটের আগে তৃণমূল ও বিজেপিকে এক পংক্তিতে ফেলা হয়েছিল। তৃণমূল ও বিজেপির মধ্যে সংযোগের অভিযোগ করে বিজেমূল স্লোগান ব্যবহার করা হয়েছিল।। সিপিএম-এর বিভিন্নস্তরের নেতারাও সভা সমাবেশে একই অভিযোগ তুলেছিলেন। কিন্তু তার সঙ্গে বাস্তর পরিস্থিতির মিল ছিল না। তিনি বলেন, বিজেপির সঙ্গে অন্য কোনও দলকে এক করে দেখা উচিত নয়, কিন্তু তাই হয়েছিল। কে বড় শক্রু তা নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছিল। ফলে বিভ্রান্তি ছড়ায়। পাশাপাশি সোশ্যাল মিডিয়া-সহ সর্বত্র নো ভোট টু বিজেপির প্রচার শুরু করা হয়।
একইসঙ্গে সূর্যকান্ত মিশ্র বলেন, ২০১৪ এবং ২০১৬ সালে কেন্দ্র ও রাজ্যের শাসকদলের মধ্যে বোঝাপড়া ছিল। কিন্তু ২০১৯-এর পরে পরিস্থিতির বদল হয়। এই সময়ে বিজেপি ও তৃণমূলকে একই পংক্তিতে রেখে আক্রমণ সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। যা থেকে লাভ পেয়েছে তৃণমূল। বলেছেন সূর্যকান্ত। তিনি আরও বলেন, বিজেপি ও তৃণমূলের মধ্যে সব থেকে বড় মিল হল, দুই দলই কমিউনিস্ট বিরোধী।

 সরকারি কর্মসূচিকে ছোট করে দেখা ভুল

সরকারি কর্মসূচিকে ছোট করে দেখা ভুল

সূর্যকান্ত মিশ্র আরও বলেছেন, সরকারি বিভিন্ন কর্মসূচি তথা জনমুখী প্রকল্পের মাধ্যমে তৃণমূল একটা বড় অংশের মানুষের কাছে পৌঁছেছে। কিন্তু সেইসব কর্মসূচিকে ছোট করে দেখাটা ভুল হয়েছিল। দিদিকে বলো কর্মসূচি কিংবা দুয়ারে সরকারের মতো কর্মসূচির মাধ্যমে তৃণমূল প্রতিষ্ঠান বিরোধিতা অনেকাংশে সামাল দিয়েছিল বলেও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি পায়ে আঘাত পেয়ে হুইল চেয়ারে বসে প্রচার নিয়ে কটাক্ষকেও অনেকেই ভালভাবে নেননি বলে মত প্রকাশ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক।

 বিজেপিই প্রধান শত্রু

বিজেপিই প্রধান শত্রু

সূর্যকান্ত মিশ্র বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিজেপিই তাঁদের কাছে প্রধান শত্রু। বিজেপির বিরুদ্ধে সিপিএম তথা বামেদের লড়াই আরও তীব্র হবে বলে জানিয়েছেন তিনি।

তৃণমূলও শুদ্ধ নয়

তৃণমূলও শুদ্ধ নয়

একইসঙ্গে সূর্যকান্ত মিশ্র বলেছেন, তৃণমূল নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বলেই যে তারা শুদ্ধ হয়ে গিয়েছে, তা নয়। তৃণমূলের জন বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে তাঁরা সরব হবেন বলে জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক।

সমালোচনাকে সঙ্গে করেই বাড়ানো হবে কর্মসূচি

সমালোচনাকে সঙ্গে করেই বাড়ানো হবে কর্মসূচি

সূর্যকান্ত মিশ্র উল্লেখ করেছেন, এবারের বিপর্যয়ের পরে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন মতামতের চিঠি তাঁরা পেয়েছেন। এর মধ্যে অনেকগুলিতেই গালমন্দ করা হয়েছে। তবে এই সবকিছু তাঁরা ফেলে দিচ্ছেন না। বরং দল ও বামফ্রন্টের কর্মসূচি বাড়ানো হবে। তবে নিজেদের থেকে সংযুক্ত মোর্চা তারা ভাঙতে যাবেন না। মোর্চার শরিকরাই মোর্চার ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+