মীনাক্ষীর পাড়ায় তৃণমূল প্রার্থী বোন! ঘাসফুল শিবিরের বিরুদ্ধে ভুল বোঝানোর অভিযোগ বামনেত্রীর

মীনাক্ষীর পাড়ায় তৃণমূল প্রার্থী বোন! ঘাসফুল শিবিরের বিরুদ্ধে ভুল বোঝানোর অভিযোগ বামনেত্রীর

একই পরিবারের দাদা-ভাইয়ের দুই দলে লড়াইয়ের কথা জানেন সাধারণ মানুষ। এবার তো কোচবিহার (Asansol) তৃণমূল (Trinamool Congress) প্রার্থী মায়ের বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়িয়ে পড়েছেন ছেলে। আবার সিপিআইএম (CPIM) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) পাড়ায় তৃণমূলের হয়ে লড়াইয়ে নেমেছেন তাঁর বোন মুনমুন মুখোপাধ্যায় (Munmun Mukherjee)। দুদিন পরে অন্য তিন পুর কর্পোরেশনের সঙ্গে আসানসোলেও নির্বাচন হতে চলেছে।

আসানসোল পুরসভায় ১৬ নম্বর ওয়ার্ডে বসবাস মুখোপাধ্যায় পরিবারের

আসানসোল পুরসভায় ১৬ নম্বর ওয়ার্ডে বসবাস মুখোপাধ্যায় পরিবারের

আসানসোল পুরসভার অধীনের ১৬ নম্বর ওয়ার্ড। যা আগে কুলটি পুরসভার অন্তর্ভুক্ত ছিল। সেখানকার চলবলপুর গ্রামে বাস মুখোপাধ্যায় পরিবারের। সেখানে মীনাক্ষীর বাবা মনোজ মুখোপাধ্যায় যেমন সিপিএম জেলা কমিটির সদস্য, অন্যদিকে মুনমুন মুখোপাধ্যায়ের বাবা মহেশ্বর মুখোপাধ্যায় একটা সময়ে তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। মনোজ মুখোপাধ্যায় আর মহেশ্বর মুখোপাধ্যায় সম্পর্কে দুই ভাই। সেক্ষেত্রে মীনাক্ষী আর মুনমুন জেঠাতুতো আর খুড়তুতো বোন।

 পার্টির নির্দেশ মেনেই প্রচারে

পার্টির নির্দেশ মেনেই প্রচারে

এবারের পুর নির্বাচনে সেরকমভাবে মীনাক্ষীকে এখনও প্রচারে দেখা যায়নি। সেব্যাপারে বামনেত্রী বলেছেন, দলের নির্দেশ মতো তিনি কোভিড বিধি মেনে প্রচারে সামিল হয়েছেন আসানসোলে। সেক্ষেত্রে তিনি নিজে পাড়া ১৬ নম্বর ওয়ার্ড এবং চলবলপুর এলাকায় প্রচার করছেন। এই ওয়ার্ডটি গত ১০ বছর ধরে তৃণমূলের দখলে রয়েছে। তবে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মুনমুন মুখোপাধ্যায় প্রার্থী হওয়ার আগে সেখানে কাউন্সিলর ছিলেন, তাঁদেরই পরিবারের এক সদস্য।

 আত্মীয়তায় ছাপ ফেলবে না

আত্মীয়তায় ছাপ ফেলবে না

সংবাদ মাধ্যমকে মীনাক্ষী বলেছেন, এলাকার মানুষদের সঙ্গে ছোটবেলা থেকেই আত্মিক সম্পর্ক রয়েছে। তবে সংবাদ মাধ্যমে যে বলা হচ্ছে বোন এবারে শাসক তৃণমূলের প্রার্থী, সেব্যাপারে তিনি বলেছেন, বোনের পরিবার দীর্ঘদনন ধরেই সেখানে বাম-বিরোধী বলেই পরিচিত। তবে লড়াইয় আত্মীয়তায় প্রভাব ফেলবে না বলেই দাবি করেছেন তিনি।

এলাকায় অনুন্নয়নের অভিযোগ

এলাকায় অনুন্নয়নের অভিযোগ

মীনাক্ষী মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেছেন, তৃণমূল গত ১০ বছরে এই ১৬ নম্বর ওয়ার্ড কিংবা কুলটিতে উন্নয়নে ব্যর্থ। সেখানকার রাস্তা-নর্দমা কিছুই হয়নি। বিদায়ী পুরবোর্ডের বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ করে, তিনি অভিযোগ করেছেন মানুষকে ভুল বুঝিয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটের ময়দানে প্রথমবার নামা মুনমুনের দাবি ওই ওয়ার্ডে রাস্তা থেকে নিকাশি নালা সবই হয়েছে। তবে কিছু কাজ যে বাকি, তা স্বীকার করে নিয়ে তৃণমূল প্রার্থী জানিয়েছেন, সেইসব কাজ করতেই তাঁর নির্বাচনী ময়দানে নামা। তিনি সেখানে সিপিএম-কে শক্তি ভাবতেই রাজি নন। বরং কটাক্ষে বলছেন, এবারও বামেরা সেখানে তৃতীয় শক্তি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+