জড়িত ভাইপো অভিষেক! খাপ পঞ্চায়েত চালাচ্ছেন মমতা, রামপুরহাট সফর নিয়ে তীব্র কটাক্ষ সেলিমের
জড়িত ভাইপো অভিষেক! খাপ পঞ্চায়েত চালাচ্ছেন মমতা, রামপুরহাট সফর নিয়ে তীব্র কটাক্ষ সেলিমের
রামপুরহাটের (Rampurhat) বগটুইয়ের হত্যাকাণ্ডের বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মেটাতে চাইলেন অর্থ দিয়ে। এদিন এই ভাষাতেই মুখ্যমন্ত্রীর রামপুরহাট সফর এবং মৃতগের পরিবারের জন্য সাহায্যের ঘোষণাকে কটাক্ষ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম (Md Salim)। তিনি বলেন, প্রথমে বলা হয়েছিল বিষয়টি রাজনীতি নয়, গোষ্ঠী। কিন্তু এখন বলা হচ্ছে পুরোটাই টাকা পয়সার হিসেব।

খাপ পঞ্চায়েত আর রাজনৈতিক লাভের হিসেব
মহঃ সেলিম সোমবারের ঘটনার পরে মঙ্গলবার সেখানে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের যাওয়া এবং এদিন মুখ্যমন্ত্রী যাওয়া খাপ পঞ্চায়েত করতে। তিনি বলেন, আজও খাপ পঞ্চায়েত দেখতে গিয়েছিলেন। সেলিম বলেন, ভাদু শেখের বাড়িতে প্রশাসন সকাল থেকে ম্যারাপ বেঁধে হাজির ছিল। কিন্তু যাঁদের হাতে চেক তুলে দেওয়া হল, তাঁরাই আসতে রাজি ছিল না। তিনি আরও বলেন, তৃণমূলের হয়ে যাঁরা বুথ দখল করে, তাদের কাছে এদিন স্পষ্ট বার্তা গিয়েছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দেখেন কোন দিকে গেলে রাজনৈতিক লাভ।

উঠে এল আরেক ভাইপোর নাম
মহঃ সেলিম এদিন কটাক্ষ করেন বলেন, একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেরকমই রাজ্যের মন্ত্রী তথা রামপুরহাটের তৃণমূল বিধায়কের ভাইপোর নামও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের ঘটনার পিছনে আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।

নাটক করলেন মুখ্যমন্ত্রী
সিপিএম রাজ্য সম্পাদক এদিন কটাক্ষ করে বলেন, এদিন পুরো নাটক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে বললেন, ওসি, এসডিপিও-র বিরুদ্ধে শাস্তির কথা। নির্দেশ দিলেন অস্ত্র উদ্ধার করতে হবে। তিনি বলেন নাটকের চরিত্রগুলি স্পষ্ট। মৃত্যু আর শোকের সময় তিনি যাননি। আর এদিন সেখানে তোরণ লাগানো হয়েছে। তিনি ভাদু শেখের স্ত্রীর কথাও উল্লেখ করেন। প্রসঙ্গত বিভিন্ন সংবাদ মাধ্যমে ভাদু শেখের স্ত্রীর বয়ান ছিল, তাঁর স্বামী একা কিছু খেত না। সেলিম বলেন, মুখ্যমন্ত্রী ভাগু শেখের বাড়িতে গেলেন না আবার যাঁদের বাড়ির সদস্যদের জীবন্ত জ্বালানো হয়েছে, তাঁদের কথাও শুনলেন না। সেখানে জেলাশাসক চেক রেডি করে নিয়ে গিয়েছিলেন। আর মুখ্যমন্ত্রী তা বিতরণ করলেন। সেখানে একের জায়গায় দুলক্ষ টাকা করে দেওয়ার কথা বললেন। এইভাবেই গোটা রাজ্যে বিলি বন্দোবস্ত করে খাপ পঞ্চায়েত চালাচ্ছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ করেছেন সেলিম।

মুখ বন্ধ হবে না, মানুষ কথা বলবে
মুখ্যমন্ত্রী এদিন ঘটনাস্থলে গিয়ে সরকারের তরফে চেক বিলি করেছেন। তিনি মুখবন্ধ করার চেষ্টা করলেন বলে কটাক্ষ করেছেন মহঃ সেলিম। তবে মামুষের মুখ বন্ধ করা যাবে না। মানুষ এবার কথা বলবে বলেও মন্তব্য করেছেন মহঃ সেলিম। তিনি বলেন, যেভাবে বগটুই গ্রামে ডিজি মনোজ মালব্যের খোঁজ করা হল, তাতে মনে হচ্ছে উনি যেন বাড়ির চাকর। সেলিম বলেন, একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি গুণ্ডা কন্ট্রোল করেন, কিন্তু এখন দেখা যাচ্ছে গুণ্ডারাই তাঁকে কন্ট্রোল করছে, অনুব্রত মণ্ডল তাঁকে কন্ট্রোল করছে। আগে অস্ত্র উদ্ধারের ব্যবস্থা হল না, আর এতগুলো মানুষের হত্যার পরে অস্ত্র উদ্ধারের নির্দেশ নিয়েও কটাক্ষ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক।












Click it and Unblock the Notifications