RSS-এর প্রেসক্রিপশন অনুযায়ী কাজ! মোদী-অমিত শাহের হাতে পিছমোড়া মমতা, বিস্ফোরক মহঃ সেলিম
সাগরদিঘিতে বাম-কংগ্রেস জোটের জয়ে খুশি সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। তিনি বলেছেন, তৃণমূল-বিজেপি বিরোধী ঐক্যকে মর্যাদা দিতে বিভিন্ন ব্যক্তি-সংগঠনকে এগিয়ে আসতে হবে।
খাল কেটে কুমির আনার মতো বিজেপিকে রাজ্যে নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরা মানুষে মানুষে বিভাজনের রাজনীতি করেছে। এখন মানুষ বুঝেছে জাত-পাতে ভাগাভাদি করে লুট হচ্ছে। সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর জয় নিয়ে এমনটাই মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। তিনি বলেছেন বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে ভোট ভাগ আটকাতেই বামফ্রন্ট কংগ্রেস প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছিল।

ব্যক্তি-সংগঠনকে এগিয়ে আসতে হবে
সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম বলেন বিজেপি-তৃণমূল বিরোধী ঐক্যকে মর্যাদা দিতে হলে সব-ব্যক্তি-সংগঠনকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, মানুষের জীবন-জীবিকা লুট হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। তার বিরুদ্ধে লড়াই করতে হবে। তাহলেই এদের আটকানো যাবে। তিনি বলেছে, সিপিআইএম-সহ বামফ্রন্ট ঐক্যের ডাক দিয়েছে। সাগরদিঘির ফর সুদূর প্রসারী হবে বলেও দাবি করেছেন তিনি। সিপিআইএম রাজ্য সম্পাদক বলেছেন, তৃণমূলকে সমর্থনকারীরা ভুল বুঝতে পারছেন। তিনি আরও বলেছেন, মানুষ শুধু দেখছেন না, সিদ্ধান্তও নিচ্ছেন। তারই উদাহরণ হল সাগরদিঘি।

পরাজিত বিজেপি-তৃণমূল
সেলিম বলেছেন, এখানে তৃণমূল-বিজেপি উভয়েই পরাজিত হয়েছে। তিনি অভিযোগ করেন, কেন্দ্র ও রাজ্যে দুই সরকারের আমলে কাজ নেই, ফসলের দাম নেই, শিক্ষা ব্যবস্থা শেষ। রাজ্যে নিয়োগে দুর্নীতির বিষয়টিও তিনি এদিন উল্লেখ করেন। এব্যাপারে তিনি আরও বলেছেন, হকের অধিকার নিয়ে মানুষ লড়াই করছে। তিনি অভিযোগ করেছেন, তৃণমূল ও বিজেপি আরও কাছাকাছি আসছে।

মানুষ পাহার দিয়েছেন, নিজের ভোট নিজে দিয়েছেন
সিপিআইএম রাজ্য সম্পাদক বলেছেন, মার্চ মাস, বসন্ত কাল, আবার নতুন দিকের উন্মেষ হচ্ছে। নির্বাচনে তৃণমূল গুন্ডামি করার চেষ্টা করলেও তা এবার পারেনি। তাঁরা নদী-নালা পর্যন্ত পাহারা দিয়েছেন। পরিস্থিতি বুঝতে পেরে তৃণমূল ৪০-৪২ নেতা মন্ত্রীকে দায়িত্ব ভাগ করে দিলেও কিছু করতে পারেনি। সাধারণ মানুষ তৃণমূলের মস্তানদের ডানা ঝাপটাতে দেয়নি বলেও মন্তব্য করেন তিনি।
অনেকদিন পরে সাগরদিঘির মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে, বলেন তিনি। পুলিশ প্রশাসনকে যে তৃণমূল কাজে লাগাতে পারেনি তা, তৃণমূলের কথাতেই উঠে এসেছে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের নিয়োগে সুপ্রিম কোর্টের রায় সেলিম স্বাগত জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে গিয়ে বলেছেন, তিনি (মমতা) নতুন কিছু বলতে পারছেন না। প্রায় দুদশক আগে করা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য স্মরণ করিয়ে দিয়ে সেলিম বলেন, তিনি বলেছেন, দরকার হলে বিজেপিকে নিয়ে সিপিআইএম-এর বিরুদ্ধে লড়বেন। সিপিআইএম রাজ্য সম্পাদক প্রশ্ন করেন গুজরাট দাঙ্গার পর মোদিকে কে ফুল পাঠিয়েছিলেন? আরএসএস ন্যাচরাল অ্যালাই কে বলেছিলেন। আরএসএস গোটা দেশে যে রাজনীতি করে, মমতা বন্দ্যোপাধ্যায় তার বাইরে কিছু করেছেন, প্রশ্ন করেন তিনি। আরএসএস-এর প্রেসক্রিপশন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেন বলেও অভিযোগ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক। দুর্নীতিকে সামনে রেখে মমতার হাত পিছমোড়া করে বেঁধে মোদী-অমিত শাহ কথা বলাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
ছবি সৌ:ফেসবুক












Click it and Unblock the Notifications