মিথ্যাকেই বিশ্বাস করতে শুরু করেছেন! সিঙ্গুর নিয়ে মমতাকে টাটার কথা স্মরণ করালো সিপিআইএম
মিথ্যা বলতে বলতে মিথ্যাকেই সত্য ভাবতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া রাজ্য সিপিআইএম সম্পাদক মহঃ সেলিমের। এব্যাপারে ২০০৮ সালে সিঙ্গুর ছাড়ার ঘ
মিথ্যা বলতে বলতে মিথ্যাকেই সত্য ভাবতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া রাজ্য সিপিআইএম সম্পাদক মহঃ সেলিমের। এব্যাপারে ২০০৮ সালে সিঙ্গুর ছাড়ার ঘোষণার দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রতন টাটার করা মন্তব্যকে স্মরণ করিয়েছে সিপিআইএম।

সেলিমের নিশানায় মমতা
মুখ্যমন্ত্রী মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। তিনি বলেছেন, মিথ্যা বলতে বলতে এমন পরিস্থিতি হয় মানুষের, যিনি সেই মিথ্যাকেই বিশ্বাস করতে শুরু করেন। তিনি কটাক্ষ করে বলেছেন, সততার প্রতীক প্রথম দিন থেকেই মিথ্যা বলে এসেছেন। এদিনও ফের একবার মিথ্যা বললেন। সেলিম বলেন, একটি তৈরি হওয়া কারখানাকে গুড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল বিজেপি এবং মাওবাদীরা। তিনি অভিযোগ করেন, পশ্চিম ও উত্তর ভারতের লবির কাছে মাথা নত করে রাজ্যের স্বার্থ বিকিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিথ্যাচার না করে তাঁর ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন সিপিএম রাজ্য সম্পাদক। একই সুর প্রবীণ সিপিএম নেতা রবীন দেবের গলায়। তিনি বলেছেন, ২০০৬ সালে বিদেশি শক্তির সাহায্যে রামধনু জোট তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বামপন্থীরা যে শিল্পায়ন, কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করেছিল তা তিনি ধ্বংস করেছিলেন।

ধরনায় বসেছিলেন বুদ্ধদেব
বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর নিয়ে করা মন্তব্যকে কটাক্ষ করতে গিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন, ধরনায় বসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আর দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অবরোধ করেছিল সিপিএম কর্মীরা। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সকাল-দুপুরে মিথ্যা কথা বলে চলেছেন। রাজ্যে এত চাকরি যে কাউকেই ভিন রাজ্যে যেতে হচ্ছে না। আর টাটাও ভুল কথা বলেছিলেন, মাথায় ট্রিগার টিপেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা যদি ভুল কথা হয়ে থাকে, তাহলে টাটাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক উনি, বলেছেন সুজন চক্রবর্তী।

সিপিএম-সহ বিরোধীদের হাতিয়ার রতন টাটার মন্তব্য
মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের মন্তব্য প্রসঙ্গে সিপিএম-সহ বিরোধীরা শিল্পপতি রতন টাটার সেই সময়কার মন্তব্যকে হাতিয়ার করেছে। প্রসঙ্গত ২০০৮ সালের ৩ অক্টোবর রতন টাটা সিঙ্গুর থেকে ন্যানো কারখানা সরিয়ে নিয়ে যাওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করেছিলেন। তিনি বলেছিলেন, দুবছর আগে তিনি একবার বলেছিলেন, কেউ তাঁর মাথায় বন্দুক ঠেকালে, হয় সে গুলি চালাবে নয়তো বন্দুক সরিয়ে নেবে। কিন্তু তিনি (টাটা) মাথা সরাবেন না। রতন টাকা বলেছিলেন, তিনি মনে করছেন মিস ব্যানার্জি ট্রিগারটা টেনেই দিয়েছেন। তিনি বলেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্লস্থাপনের ইচ্ছা ছিল।

সিঙ্গুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। সেখানেই সিঙ্গুর নিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, টাটাকে তিনি নন, তাড়িয়েছে সিপিআইএম। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তিনি শুধু জোর করে জমি দখলে বাধা দেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছেন, তিনি (মমতা) টাটাকে তাড়িয়েছেন। সিপিএমকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর দাবি, আপনানা জোর করে জমি দখল করতে গিয়েছিলেন। তৃণমূল সরকার তা ফেরত দিয়েছে। তিনি বলেন, জায়গার তো অভাব নেই। মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল সরকার চায় বাংলায় সবাই বিনিয়োগ করুক। তাঁর সরকার কারও চাকরি খেতে চায় না, সবাইকে চাকরি দিতে চায় বলেও মন্তব্য করেন তিনি।












Click it and Unblock the Notifications