৮৩ কেজির ওজন আমার, ৪০ কেজি ওজনের মহিলার উপর বসলে ঠিক থাকতেন? প্রশ্ন তন্ময় ভট্টাচার্যের

Tanmoy Bhattacharya: ৮৩ কেজির ওজনের মানুষ একজন ৪০ কেজি ভদ্র মহিলার উপর বসলে সেই মহিলা শারীরিক দিক থেকে ফিট থাকে! শ্লীলতাহানি কাণ্ডে চাঞ্চল্যকর দাবি তন্ময় ভট্টাচার্যের। তাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন এক মহিলা সাংবাদিক। তাঁর দাবি, বর্ষীয়ান সিপিএম নেতা অছিলায় তাঁর কোলে বসতে চেয়েছেন। আর এই অভিযোগকে কেন্দ্র করে একেবারে উত্তাল রাজ্য-রাজনীতি।

ইতিমধ্যে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে আলিমুদ্দিন।এমনকি স্থানীয় বরাহনগর থানায় অভিযোগও দায়ের হয়েছে। আর সেই অভিযোগে আজ সোমবার দীর্ঘক্ষণ বামনেতাকে (Tanmoy Bhattacharya) জেরা করেন পুলিশ আধিকারিকরা। আর এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হন।

tanmay bhattacharya

তন্ময়বাবুর দাবি, সবপূর্ণ পরিকল্পিত কুৎসা। এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলেও চাঞ্চল্যকর ইঙ্গিত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন বিধায়ক বলেন, ওই সাংবাদিক তাঁর কাছে আগেও এসেছে। সেই মতো রবিবার আসেন।

দীর্ঘ সাক্ষাৎকার শেষে মহিলা জানান আরও কয়েকজনের সাক্ষাৎকার তিনি নেবেন। এই বিষয়ে কি প্রশ্ন করা যেতে পারে সেই পরামর্শও চান। আর তা তিনি দেন বলে জানান তন্ময় ভট্টাচার্য। এমনকি সাক্ষাৎকার শেষে হাসতে হাসতেই তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যান। আর তা স্থানীয় এক যুবক দেখেন বলেও দাবি। আর এখানেই বামনেতার প্রশ্ন, "একজন ট্রমাটাইজ হলে কীভাবে পরের সাক্ষাৎকার নিতে গেলেন।

আর তা বলতে গিয়ে তাঁর আরও ব্যাখ্যা, ভদ্রমহিলার ওজন ৪০ কেজির বেশি কখনই নয়, আর আমার ওজন ৮৩ কেজি। ফলে একজন ৮৩ কেজির ওজনের মানুষ ৪০ কেজি ভদ্র মহিলার উপর বসলে সেই মহিলা শারীরিক দিক থেকে কীভাবে ফিট থাকে? প্রশ্ন সিপিএম নেতার। শুধু তাই নয়, ওই মহিলার ফেসবুক পোস্টের মধ্যে কুণাল ঘোষ তা শেয়ার করে পুলিশকে ব্যবস্থা নিতে বলছেন।

এখানেই শেষ নয়, সব কিছুর পর রাতে অভিযোগ জানাতে গেলেন। ট্রমাটাইজ হওয়ার পর গেলেন না। ফলে সব টার মধ্যে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বামনেতা। এমনকি আরজি কর কাণ্ডের পর নজর ঘোরাতেই তাঁকে ফাঁসানোর হতে পারে বলেও আশঙ্কা। তবে এই বিষয়ে শেষ দেখবেন বলে হুঁশিয়ারি বামনেতার। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পাল্টা কোনও বক্তব্য মহিলা সাংবাদিকের পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+