'ব্রিজের রঙ নীল-সাদা করে কোনও রক্ষণাবেক্ষণ হয় না', মাঝেরহাট-কাণ্ডে তোপ দাগলে সুজন
কলকাতার বুকে ভয়াবহ ব্রিজ দুর্ঘটনা নিয়ে সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সঠিক রক্ষণাবেক্ষণের দিকে সরকারের নজর নেই বলে দাবি করেন তিনি।
কলকাতার বুকে ভয়াবহ ব্রিজ দুর্ঘটনা নিয়ে সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সঠিক রক্ষণাবেক্ষণের দিকে সরকারের নজর নেই বলে দাবি করেন তিনি। তবে এমন এক পরিস্থিতিতে রাজনীতির উর্ধ্বে ওঠা প্রয়োজন তা এদিন জানান এই বাম নেতা।

সুজন চক্রবর্তী এদিন বলেন,'ব্রিজের রঙ নীল-সাদা করে কোনও রক্ষণাবেক্ষণ হয় না' । পাশাপাশি তিনি স্পষ্ট করেন, এই সময়ে একে অপরকে দোষারোপ করা , বা রাজনৈতিক ফায়দা লোটবার নয়। দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে বিপর্যয় মোকাবিলায়। যাঁরা আহত বা ধ্বংসস্তূপের মধ্যে পড়ে গিয়েছেন তাঁদের উদ্ধারে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। উড়ালপুল ভাঙার খবর তাঁর কাছে পৌঁছতেই তিনি স্থানীয় সিপিএম নেতৃত্বকে এদিন ঘটনাস্থলের পৌঁছনের নির্দেশ দেন। পাশাপাশি ব্যাপকভাবে উদ্ধার কাজে অংশ নিতে পরামর্শও দেন। তিনি নিজেও ছুটে যান ঘটনাস্থলে, আহতদের সঙ্গে দেখা করেন হাসপাতালেও । বিধানসভায় সিপিএম-এর মুখ্য সচেতক সুজন চক্রবর্তী বারবার বলেন, এই সময় দোষারপের নয়।
এদিকে, দুর্ঘটনার জেরে বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে । তবে সরকারের তরফে এখনও পর্যন্ত এ সম্পর্কে কিছুই জানানো হয়নি । মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন ৬জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছা়ডাও ঘটনার জেরে কলকাতার একাধিক রাস্তা আপাতত ব্যাপক যানজটের শিকার।












Click it and Unblock the Notifications