রিপোর্ট নেগেটিভ, দ্বিতীয়বার করোনাকে জয় করলেন সিপিএম নেতা মহঃ সেলিম

দ্বিতীয়বারের জন্য করোনাকে (Coronavirus) জয় করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তথা প্রাক্তন সাংসদ এবং সিপিআইএম (cpim) পলিটব্যুরোর সদস্য মহঃ সেলিম (Md Salim)। দিন কয়েক আগে মৃদু উপসর্দ দেখা দেয় তাঁর। পরীক্ষার পরে করোনা ধরা

দ্বিতীয়বারের জন্য করোনাকে (Coronavirus) জয় করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তথা প্রাক্তন সাংসদ এবং সিপিআইএম (cpim) পলিটব্যুরোর সদস্য মহঃ সেলিম (Md Salim)। দিন কয়েক আগে মৃদু উপসর্দ দেখা দেয় তাঁর। পরীক্ষার পরে করোনা ধরা পড়ে। এবার তিনি হোম আইসোলেশনেই ছিলেন বলে জানা গিয়েছে।

 দ্বিতীয়বার করোনার থেকে সুস্থ সেলিম

দ্বিতীয়বার করোনার থেকে সুস্থ সেলিম

মৃদু উপসর্গ থাকায় পরীক্ষা করিয়েছিলেন প্রবীন এই সিপিএম নেতা। তখনই করোনা ধরা পড়ে। তবে সেরকম কোনও অসুবিধা না হওয়ায় হোম আইসোলেশনেই ছিলেন। তবে দ্বিতীয়বার পরীক্ষা করানোর পরে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে এই সিপিএম নেতা।

বুধবার যোগ দেবেন দলের বৈঠকে

বুধবার যোগ দেবেন দলের বৈঠকে

নির্দিষ্ট সময় হোম আইসোলেশনে থাকার সময় শেষ করে ফেলেছেন মহঃ সেলিম। পরিবারের সদস্যদেরও হোম আইসোলেশনে থাকার মেয়াদ শেষ। দু-একদিনের মধ্যে তিনি রাজনৈতিক কার্যকলাপে যোগ দেবেন বলে জানিয়েছেন। বুধবারেই দলের বৈঠকে তিনি যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে।

২০২০-র অগাস্টে প্রথমবার আক্রান্ত হয়েছিলেন

২০২০-র অগাস্টে প্রথমবার আক্রান্ত হয়েছিলেন

২০২০-র অগাস্টে প্রথমবার করোনা আক্রান্ত হয়েছিলেন মহঃ সেলিম। সেই সময় তাঁকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। ২০২০-তে সেই সময় করোনা আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু, শ্যামল চক্রবর্তী এবং অশোক ভট্টাচার্যের মতো নেতারা। করোনা আক্রান্ত হয়েছিলেন চিকিৎসক নেতা ফুয়াদ হালিম এবং সুজন চক্রবর্তীও। সেই সময় সবাই সুস্থ হয়ে গেলেও প্রয়াত হয়েছিলেন শ্যামল চক্রবর্তী।

সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন সূর্যকান্ত মিশ্রও

সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন সূর্যকান্ত মিশ্রও

সাম্প্রতিক সময়ে ধরলে গতমাসের তৃতীয় সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁরও মৃদু উপসর্গ ছিল। তিনিও হোম আইসোলেশনে ছিলেন। গতমাসে যে সময় সূর্যকান্ত মিশ্র করোনায় আক্রান্ত হয়েছিলেন, সেই সময় রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা থাকতো সাড়ে পাঁচশো থেকে ছয়শোর আশপাশে। আর বর্তমানে তা ২৪ হাজার পেরিয়ে গিয়েছে। ৯ জানুয়ারি রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুসারে আক্রান্তের সংখ্যা ২৪,২৮৭। মৃতের সংখ্যা ১৮। সুস্থতার হার ৯৪.৪২%। রাজ্যে সক্রিয়তার হার ৩৩.৮৯%।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+