Loksabha Vote 2024: AI সঞ্চালক সমতা, নির্বাচনের ময়দানে বড় চমক বামেদের
লোকসভা ভোটে এবার খোলনলচে বদলে ময়দানে নেমেছে বামেরা। প্রার্থী তালিকায় একগুচ্ছ নতুন মুখ থেকে শুরু করে দুঁদে নেতাদের আসন বদল করে চমক দিয়েছে আলিমুদ্দিন। দোলের উৎসবে আবার নয়া চমক বামেদের। প্রচারের ময়দানে তাঁরা নিয়ে এসেছে AI সঞ্চালিকা।
এক্স হ্যান্ডেলে সেই AI সঞ্চালিকার পরিচয় করিয়েছে আলিমুদ্দিন। ইউটুইব এবং এক্স হ্যান্ডেনে এবার এই সমতাই বামেদের হয়ে প্রচার চালাবে। সেই পরিকল্পনা করেই চমক তৈরি করেছে তারা। এতোদিন যাদের সাবেকি একগুঁয়ে, গোঁড়া রাজনৈতিক দল বলে মনে করতেন তাঁদের কাছে সমতা বড় চমক তাতে কোনও সন্দেহ নেই।

রাজ্যে সিপিএমের এই ধমাকায় শাসকদল থেকে বিজেপি সকলেই যে বেশ চমকে গিয়েছে তাতে কোনও সন্দেহ নেই। দোলের দিন সন্ধেবেলায় প্রথম সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে আত্মপ্রকাশ করে সমতা। ২৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই সেটি সোশ্যাল মিডিয়ায় হইহই ফেলে দিয়েছে।
আপনাদের মতামত ও ভালোবাসা প্রত্যাশী আমরা।#LeftAlternative pic.twitter.com/FyfAgGDVvJ
— CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) March 25, 2024
মনে করা হচ্ছে নতুন প্রজন্মের গুরুত্ব যে আলিমুদ্দিনে বাড়ছে সেটা এই এ আই অ্যাঙ্করেই স্পষ্ট। ইউটিউব এবং টুইটারে এই এআই সঞ্চালিকা সঞ্চালনা করবেন বলে জানা গিয়েছে। এবারের প্রার্থী তালিকাতেও একাধিক নতুন মুখথ দিয়েছে আলিমুদ্দিন। সৃজন, ইপ্সিতা , সব্যসাচীকে দেখা গিয়েছে। যাদবপুর কেন্দ্রে সুজনকে সরিয়ে দমদমে নিয়ে যাওয়া হয়েছে।
একেবারে গুছিয়ে এবার লোকসভা ভোটের ময়দানে নেমেছে বামেরা। এবার কংগ্রেস এবং আইএসএফের হাত ধরেনি তাঁরা। একক ভাবেই লড়াইয়ের ময়দানে নেমেছে। যদিও এখনও ২১ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি বামেরা। ধীরে চলো নীতিতেই ময়দানে নেমেছে তাঁরা। আলিমুদ্দিনের রণকৌশলে এবার যে কিছুটা বদল এসেছে তা প্রার্থী তালিকা থেকে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন দেখেই স্পষ্ট।
আগামী ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন। উত্তরবঙ্গের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ হবে সেদিন। সাত দফার নির্বাচনে তাড়াহুড়ো করে প্রার্থী তালিকা ঘোষণা করতে চাইছে না বামেরা। মেপে মেপে পা ফেলছে তারা। গতকাল দোলের দিনেও প্রচারের ময়দানে দেখা গিয়েছে বাম প্রার্থীদের। যাদবপুর কেন্দ্রের প্রার্থী সৃজন থেকে ইপ্সিতা সকলেই গতকাল নিজ নিজ কেন্দ্রে গিয়ে দোল খেলেছেন।












Click it and Unblock the Notifications