তৃণমূল প্রার্থীর ভাইপোকে প্রার্থী করার দাবিতে জট কংগ্রেসে, ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত জোটসঙ্গী সিপিএমের
দ্বিতীয় দফার ভোট শুরু হয়ে গেলেও, প্রার্থী নিয়ে জট কাটাতে পারল না বাম-কংগ্রেস-আব্বাসের জোট। তবে আপাতত যে আসনে প্রার্থী নিয়ে সমস্যা দেখা দিয়েছে তা পূর্ব বর্ধমানের কাটোয়া (katowa)। প্রার্থী নিয়ে কোন্দল রয়েছে কংগ্রেসের
দ্বিতীয় দফার ভোট শুরু হয়ে গেলেও, প্রার্থী নিয়ে জট কাটাতে পারল না বাম-কংগ্রেস-আব্বাসের জোট। তবে আপাতত যে আসনে প্রার্থী নিয়ে সমস্যা দেখা দিয়েছে তা পূর্ব বর্ধমানের কাটোয়া (katowa)। প্রার্থী নিয়ে কোন্দল রয়েছে কংগ্রেসের (congress) অন্দরে। যেই কারণে সিপিএম (cpim) সেখানে প্রার্থী দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। প্রার্থীর নামও ঠিক করে ফেলেছে তারা।

কংগ্রেসের অন্দরেই প্রার্থী নিয়ে দ্বিমত
বাম-কংগ্রেস জোটের তরফে কাটোয়া আসনটি কংগ্রেসকেই ছাড়া হয়েছিল। কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে প্রবীর গাঙ্গুলিকে। কিন্তু কংগ্রেসের স্থানীয় একটি অংশ প্রার্থীর নাম নিয়ে প্রবিদা করেছে। তাদের অভিযোগ কোনও জনসংযোগ নেই প্রবীর গাঙ্গুলি। তিনি থাকেন বর্ধমান শহরে। কংগ্রেসের ওই অংশের দাবি, তৃণমূল ছেড়ে আসা রণজিৎ চট্টোপাধ্যায়কে প্রার্থী করতে হবে। রণজিৎ চট্টোপাধ্যায় কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ভাইপো।

প্রচারের মধ্যেই জবাব কংগ্রেস প্রার্থী
কংগ্রেসের পাশাপাশি সিপিএম কর্মীদের নিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন প্রবীর গাঙ্গুলি। সিপিএম যে তাঁর আসনে প্রার্থী দিচ্ছে, বিষয়টি তিনি জানেন না বলেই মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমেংর সামনে। তাঁর দাবি কংগ্রেসের মনোনয়ন জমা দিতে দেরি হওয়ার কারণে বিষয়টি সিপিএম-এর কৌশল হতে পারে।

মনোনয়ন জমা দেবেন সিপিএম প্রার্থী
এই আসনে সিপিএম সুদীপ্ত বাগচিকে প্রার্থী করার কথা জানিয়েছে। তিনি বৃহস্পতিবার মনোনয়ন জমা দেবেন বলে সূত্রের খবর।

কাটোয়ায় এগিয়ে বিজেপি
২০১৯-এর লোকসভা ভোটের ফলের নিরিখে বিজেপি কাটোয়া আসন থেকে প্রায় দুহাজার ভোটে এগিয়ে রয়েছে। তবে কাটোয়া একটা সময়ে কংগ্রেসের গড় বলে পরিচিত ছিল। ২০১১ সালের ভোটে এই আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জেতেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পরে তিনি তৃণমূলে যোগ দেন। ২০১৬-র নির্বাচনে খুব কম ভোটের ব্যবধানে জিতেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications