ভবানীপুরে ভোটগ্রহণ কেন্দ্রের ৫০ মিটারে মমতার হোডিং কেন, প্রশ্ন তুললেন CPIM প্রার্থী শ্রীজীব
ভবানীপুরে ভোটগ্রহণ কেন্দ্রের ৫০ মিটারে মমতার হোডিং কেন, প্রশ্ন তুললেন CPIM প্রার্থী শ্রীজীব
বৃহস্পতিবার রাজ্যে তিনকেন্দ্রে উপনির্বাচন নিয়ে ৪১ টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। যার মধ্যে ২৩টিই ভবানীপুর থেকে। এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাঁকে জেতাতে মরিয়া তৃণমূল৷ ভবানীপুরের সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস এবার গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের বিরুদ্ধে৷ একটি বাংলা টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে শ্রীজীব বলেন, ভবানীপুরে এমনভাবে ভোট করাচ্ছে পুলিশ মনে হচ্ছে প্রশাসনের ক্ষমতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী ঘোষণা করে দিত৷ পোলিং বুথের ৫০ মিটার ১০০ মিটারের মধ্যে মমতার বড় বড় হোডিং, কেউ কোনও ব্যবস্থা নিচ্ছে না৷ আমরা কমিশনে জানিয়েছি৷

নির্বাচনী বিধি অনুসারে ভোটের দিন ভোটগ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনও রকম দলের ও প্রার্থীর প্রচার ও হোডিং থাকার কথা নয়। তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে জানানো হয় এই এলাকাগুলোতে কিছুদিন আগেই 'দুয়ারে সরকার' প্রকল্পের কাজ হয়েছে তাই সব পোস্টার হোডিং সরানো যায়নি কিছু থেকে গিয়েছে৷ যদিও শ্রীজীবের পাল্টা দাবি, ভোটের আগেই এইসব হোর্ডিং খুলে নেওয়ার দায়িত্ব ছিল পুরসভার৷ ইচ্ছে করেই সেই দায়িত্ব পালন করা হয়নি৷
তবে শুধু শ্রীজীব নয় ভোট গ্রহণের সকাল থেকেই অভিযোগ পাল্টা অভিযোগ চলছে ভবানীপুরে৷ এদিন ফিরহাদ হাকিম টুইট করে ভবানীপুরের ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ করেছে বিজেপি। মেইল করে নির্বাচন কমিশনে অভিযোগও জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে৷ বৃহস্পতিবার সকালেই ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল অভিযোগ করেন ৭২ নং ওয়ার্ডে বুথজ্যমা করছেন তৃণমূল নেতা মদন মিত্র৷ এরপর বিজেপি প্রার্থী অভিযোগ করেন, ভবানীপুরে ১৪৪ ধারা জারি থাকলেও কী করে দোকান খোলা, এত লোকের জমায়েত জায়গায় জায়গায়! এ নিয়ে বিজেপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
যদিও তৃণৃমূলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে ফিরহাদ হাকিম বলে ওরা বুঝতে পেরে গিয়েছে হারবে তাই এসব বলে নিজেদের হারের অজুহাতের রাস্তাটা পরিষ্কার রাখছে৷ প্রসঙ্গত এদিন সকালে চেতলায় সিপিএম কর্মীদের সঙ্গে আড্ডা দিয়ে ও চা পান করে রাজনৈতিক সৌজন্য দেখান ববি হাকিম।












Click it and Unblock the Notifications