মুখ্যমন্ত্রীর অক্সফোর্ডে ভাষণ দেওয়ার দাবি ‘ভুয়ো’, দাবি CPIM-এর, অক্সফোর্ড নাকি জানেনা কিছুই!
লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই হয়ে লন্ডনে যাবেন তিনি। সেখানে নাকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। এই বিষয়ে কম উচ্ছ্বাসা প্রকাশ করেনি রাজ্য সরকার। সর্বপরী তৃণমূল কংগ্রেস এই বিষয়টি ফলাও করে তাঁদের সোশ্যাল মিডিয়ায় দিয়েছে।
যা নিয়ে রাজনৈতিক চর্চাও হয়েছে বহু। তবে এবার অক্সফোর্ডের প্রতিক্রিয়া যেন রাজ্য সরকারকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। বিরোধীরাও খোঁচা দিতে ছাড়ছে না। যা নিয়ে বেশ বেসামাল তৃণমূল নেতৃত্বাধীন সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার দাবি ভুয়ো বলে অভিযোগ করেছে সিপিআইএম। দলের মুখপত্র 'গণশক্তি'-তে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই ভাষণ সম্পর্কে কোনও তথ্যই নেই। বরং, মুখ্যমন্ত্রী এক গুজরাতি শিল্পপতির আমন্ত্রণে লন্ডন সফরে যাচ্ছেন।
গণশক্তি-এর প্রতিবেদনে দাবি করেছে যে, আইন গবেষক বিশ্বনাথ গোস্বামী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এলিজাবেথ ব্রটরাইটকে ই-মেইল করে বিষয়টি জানতে চান। উপাচার্য জানান, ২৭ মার্চ এমন কোনও অনুষ্ঠানের বিষয়ে তিনি অবগত নন। গণশক্তির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সূচিতেও মুখ্যমন্ত্রীর কোনও ভাষণের উল্লেখ নেই।
#মদ কোম্পানির ডাকে লন্ডনে #মুখ্যমন্ত্রী, #অক্সফোর্ড জানালো তাদের কাছে #আমন্ত্রণের তথ্য নেই 😎 #MamataBanerjee #OxfordUniversity #Invitation #Fraud @MamataOfficial @egiye_bangla @UniofOxford @KelloggOx @Lord_Bilimoria @SuvenduWB @salimdotcomrade@adhirrcinchttps://t.co/FPW8DMJYTd
— Biswanath Goswami, The People's Advocate (@bgtpa1) March 16, 2025
এই তথ্য প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হয়। গণশক্তির প্রতিবেদন অনুসারে, মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে কেলগ কলেজ ও ব্রিটেন প্রবাসী গুজরাতি শিল্পপতি করণ বিলিমোরিয়ার আমন্ত্রণে লন্ডন সফরে যাচ্ছেন। করণ বিলিমোরিয়া "কোবরা বিয়ার" কোম্পানির মালিক।
তবে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকার এখনও দাবি করছে, মুখ্যমন্ত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যাচ্ছেন এবং সেখানে "সমাজ উন্নয়ন: নারী ও শিশুর ক্ষমতায়ন" বিষয়ের ওপর বক্তৃতা দেবেন তিনি।
এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনিও নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন এই প্রসঙ্গে। এমনকি তিনি শুধু লেখেননি। এই সংক্রান্ত বিষয়ে কিছু ছবিও নিজের পোস্টে শেয়ার করেছেন। যেখানে তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী "সমাজ উন্নয়ন: নারী ও শিশুর ক্ষমতায়ন" বিষয়ে বক্তৃতা দেবেন কেলগ কলেজে। কেলগ কলেজ অন্যান্য আরও ৩৫টি কলেজের মতনই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত। সেটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয়"।
"Half a truth is often a great lie." - Benjamin Franklin
— Suvendu Adhikari (@SuvenduWB) March 17, 2025
A 'Left Liberal Media' Misinformation Campaign is currently propagating that West Bengal Chief Minister Mamata Banerjee's is about to participate in a discussion at the Oxford University on March 27, 2025.
Well it's as… pic.twitter.com/3jVIjZb3Do
সম্প্রতি নবান্ন সূত্রে জানান হয় যে, মুখ্যমন্ত্রী আগামী ২১ মার্চ কলকাতা থেকে দুবাই হয়ে লন্ডনে যাবেন। কেন্দ্র সরকার এই সফরের অনুমতি দিয়েছে। তিনি অক্সফোর্ডে ভাষণ দেওয়ার পাশাপাশি শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করবেন। যদিও এখনও পর্যন্ত দুবাইয়ে তাঁর কর্মসূচি প্রকাশ করা হয়নি নবান্নের তরফে।
অবশ্য এই প্রথম নয়, এর আগে ২০২০ সালে মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেয়েছিলেন, তবে সেই সফর বাতিল হয়। ২০২৩ সালে স্পেনে শিল্প সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় তিনি অভিযোগ করেছিলেন, বিগত পাঁচ বছরে বহু আমন্ত্রণ এলেও কেন্দ্রীয় সরকার তাঁকে বিদেশ সফরের অনুমতি দেয়নি। সেক্ষেত্রে প্রশ্ন ওঠে তাহলে কি সেই জন্যেই তাঁর আগের অক্সফোর্ড সফর সফল হয়নি। যদিও পরবর্তীতে সেই বিষয়ে আর কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। আর এবার প্রায় পাঁচ বছর পর ফের প্রকাশ্যে এল মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের বিষয়টি এবং তার সাথেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যাওয়ার বিষয়টি। অথচ এবারও যেন বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না।
এই বিতর্ক নিয়ে এখনও তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে সিপিআইএম-এর দাবি যদি সত্যি হয়, তাহলে মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সরকার ও দলের প্রচারের স্বচ্ছতা নিয়ে ফের একবার প্রশ্ন উঠবে। আর ফের একবার এই বিষয়কে নিয়ে বিরোধীদের কটাক্ষের মুখোমুখি হতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর নেতৃত্বাধীন সরকারকে।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications