'হার নিশ্চিত জেনেই কি নন্দীগ্রামের শরণে মমতা?', তৃণমূল সুপ্রিমোকে খোঁচা বাম-কংগ্রেসের
ভোট ঘোষণা হয়নি এখনও৷ তার আগেই হয়ে গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা৷ তবে তা শুধু হল একটি মাত্র আসনেই৷ সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের জনসভা থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে তিনিই এবার নন্দীগ্রামের প্রার্থী৷ আর এই নিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা।

কী বললেন সুজন চক্রবর্তী?
এদিন মমতার ঘোষণার পরই সরব হন বিধানসভায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী এবং কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। এদিন সুজন চক্রবর্তী এই বিষয়ে বলেন, 'ভবানীপুর থেকে হারার ভয়েই এই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক সময় হলদিয়াকে ঘিরে নন্দীগ্রাম গড়ে ওঠার স্বপ্ন দেখেছিল। মমতা সেই স্বপ্ন ভেঙেছেন। এখন ভবানীপুর থেকে হেরে যাওয়ার ভয়ে অন্য কেন্দ্রের লড়তে চাইছেন।'

কংগ্রেসের গলাতেও একই সুরে অভিযোগ
এদিকে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যের গলাতেও শোনা যায় একই অভিযোগ। প্রদীপ ভট্টাচার্য এদিন মমতাকে কটাক্ষ করে বলেন, 'লোকসভা নির্বাচনের নিরিখে মমতা দেখেছেন যে নিজের আসনেই পিছিয়ে রয়েছেন মমতা। তাই নিজের গদি বাঁচাতে এই ঘোষণা।' আবদুল মান্নান আবার এনিয়ে শুভেন্দুকে নিয়ে খোঁচা দেন মমতাকে। তিনি বলেন, 'এক শুভেন্দু যেভাবে মমতার মনে ভয় সঞ্চার করিয়েছে। এটা সবে শুরু।'এদিকে আজকে মমতার এই চমকের মাঝেই দক্ষিণ কলকাতায় মিছিল এবং জনসভা করবেন শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামের প্রার্থী মমতা
উল্লেখ্য, ২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে উপ-নির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৬ সালেও ওই একই কেন্দ্র থেকে প্রার্থী হন তিনি৷ কিন্তু এবার নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে চান বলে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো৷

জনতার উদ্দেশ্যে প্রতিশ্রুতির সুর
মঞ্চে দাঁড়িয়ে দলের শীর্ষস্তরের নেতা সুব্রত বক্সিকে উদ্দেশ্য করে তিনি জানান যে তাঁকে যেন নন্দীগ্রাম থেকেই প্রার্থী করা হয়৷ তবে ভবানীপুরকেও তিনি অবহেলা করতে চান না বলে জানিয়েছেন৷ জনতার উদ্দেশ্যে প্রতিশ্রুতির সুরে তিনি জানিয়েছেন, ভবানীপুরেও তিনি ভালো প্রার্থী দেবেন৷
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে









Click it and Unblock the Notifications