বিজেপির মোকাবিলায় মমতাকে 'চান', শীর্ষ বাম নেতার মন্তব্যে অস্তস্তিতে আলিমুদ্দিনের কর্তারা
জাতীয় স্তরে কি এবার তৃণমূলের হাত ধরতে চায় সিপিআই, দলের সাধারণ সম্পাদক ডি রাজার মন্তব্যে সেই প্রশ্নই উঠতে শুরু করেছে।
জাতীয় স্তরে কি এবার তৃণমূল কংগ্রেসের হাত ধরতে চায় সিপিআই, দলের সাধারণ সম্পাদক ডি রাজার মন্তব্যে সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। এদিন তিনি কলকাতায় বলেন, দেশ ও রাজ্যের পরিস্থিতি ভিন্ন। তারা দিদিভাই মোদী ভাই ব্যবহার করেন না। তিনি আরও বলেন, জাতীয় স্তরে বিজেপিকে রুখতে গণতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ দলগুলির ঐক্যবদ্ধ আন্দোলন জরুরি।

সিপিএম-এর সঙ্গে 'ভিন্ন' মত সিপিআই-এর
সিপিএম-এর মহঃ সেলিমই হোন, কিংবা সুজন চক্রবর্তী, তাঁরা বরাবরই অভিযোগ করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর মধ্যে গোপন সম্পর্ক নিয়ে। পশ্চিমবঙ্গে বিজেপির বাড়বাড়ন্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করে থাকেন রাজ্যের সিপিএম নেতারা। বিষয়টিকে তারা মোদীভাই-দিদিভাই বলে কটাক্ষও করেন। কিন্তু সেই পথে হাঁটতে নারাজ সিপিআই। এদিন দলের সাধারণ সম্পাদক বলেছেন, দেশ ও রাজ্যের পরিস্থিতি ভিন্ন। তাই তারা মোদীভাই-দিদিভাই শব্দবন্ধ ব্যবহার করেন না।

জাতীয় স্তরে ঐক্যবদ্ধ লড়াইয়ে আহ্বান
ডি রাজা বলেন, জাতীয়স্তরে বিজেপিকে রুখতে গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দলগুলিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। কার্যত তিনি বুঝিয়ে দেন রাজ্যস্তরে তৃণমূলের সঙ্গে যতই বিরোধিতা থাক না কেন, জাতীয় স্তরে কোনও ছুঁতমার্গ নেই তাদের।

বিভিন্ন রাজ্যে বিভিন্ন পরিস্থিতি
ডি রাজা বলেন, দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের পরিস্থিতি। প্রসঙ্গত বর্তমানে সিএএ নিয়ে শুরু থেকেই আন্দোলন চালিয়ে আসছে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল। প্রায় একইসঙ্গে বিরোধিতা শুরু করেছে কেরলের বাম সরকার। পরবর্তী সময়ে তেলেঙ্গানাও সিএএ-র বিরুদ্ধে লড়াইয়ের কথা জানিয়েছে। লড়াইয়ে সামিল হয়েছে কংগ্রেস শাসিত রাজ্যগুলিও।

জাতীয় স্তরের আন্দোলন থেকে সরে আসেন মমতা
জাতীয় স্তরে একসঙ্গে সিএএ বিরোধী আন্দোলনের ডাক দিয়েছিল প্রায় সবকটি বিরোধী দল। ১৩ জানুয়ারি দিল্লিতে এনিয়ে বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু তার আগেই ৮ জানুয়ারি ভারত বনধের দিন রাজ্যের বাম ও কংগ্রেস বনধ সফলের চেষ্টা করায় ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ১৩ জানুয়ারির সভায় যাবেন না বলেই জানিয়ে দেন। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে জাতীয় পর্যায়ে বিজেপি বিরোধী মঞ্চে হাজির করবেন, তার ব্যাখ্যা দিতে পারবেন ডি রাজাই।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন











Click it and Unblock the Notifications