মিনাখাঁয় আক্রান্ত সিপিআই নেতা! অভিযোগ অস্বীকার শাসকের
মিনাখাঁয় আক্রান্ত সিপিআই নেতা প্রভাস মণ্ডল। শুক্রবার রাতে তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস।
মিনাখাঁয় আক্রান্ত সিপিআই নেতা প্রভাস মণ্ডল। শুক্রবার রাতে তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। যদিও সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে। তাদের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই আক্রান্ত হয়েছেন ওই সিপিআই কর্মী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বসিরহাট লোকসভা কেন্দ্রে মিনাখাঁ ব্লকের তিন নম্বর চৈতালির প্রভাস মণ্ডলের বাড়িতে ৮-১০ জন মোটরবাইকে যায়। শুক্রবার রাত ১১ টা নাগাদ বাড়ির আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি মারধর করে প্রভাস মণ্ডলকে। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। এলাকার প্রভাস মণ্ডল দাপুটে নেতা হিসেবেই পরিচিত। অভিযোগ পরিকল্পিতভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, যাতে ভোট না দিতে পারে। এলাকায় ভীতির পরিবেশ তৈরি করার জন্যও এই হামলা বলে অভিযোগ করেছে সিপিআই।
তৃণমূল নেতৃত্ব অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি এটা সিপিআই-এর গোষ্ঠীদ্বন্দ্বের জের। ঘটনার তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ। কী কারণে ওই নেতার বাড়ি ভাঙচুর হল, কে মারধর করল, তা খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications