তৃণমূল-বিজেপি ছেড়ে মতুয়া ভোট কি এবার বামেদের দিকে ঝুঁকে, তুরুপের তাস কপিলকৃষ্ণ
একটা সময় মতুয়া ভোট বামেদের দিকেই ছিল। মমতা বন্যোা পাধ্যায় এসেই বামেদের সেই ভোট নিজের বাক্সে ছিনিয়ে নেন। তারপর থেকে মতুয়া-সমর্থন পেয়ে আসছে তৃণমূলই। কিন্তু ২০১৯-এ মতুয়া ভোটে ভাগ বসায় বিজেপি।
একটা সময় মতুয়া ভোট বামেদের দিকেই ছিল। মমতা বন্যোা পাধ্যায় এসেই বামেদের সেই ভোট নিজের বাক্সে ছিনিয়ে নেন। তারপর থেকে মতুয়া-সমর্থন পেয়ে আসছে তৃণমূলই। কিন্তু ২০১৯-এ মতুয়া ভোটে ভাগ বসায় বিজেপি। এবার ২০২১-এর আগে মতুয়া ভোট নিজেদের পালে টানতে ঘূঁটি সাজিয়েছে বিজেপি ও সিপিএম।

বিজেপি অন্দরে ক্ষোভ রয়েছে গাইঘাটার প্রার্থী নিয়ে
মতুয়া মহল থেকে প্রশ্ন উঠেছিল, ৩০জন প্রার্থীর নাম পাঠানো সত্ত্বেও একজন মতুয়া সম্প্রদায়ের লোককে প্রার্থী করেনি বিজেপি। সেই ক্ষোভে সাংসদ শান্তনু ঠাকুরের বাবা রাজ্যের প্রাক্তনমন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর তোপ দেগেছিলেন বিজেপিকে। তারপরই শান্তনুর দাদা সুব্রত ঠাকুরকে গাইঘাটায় প্রার্থী করে বিজেপি। তবে তাঁকে নিয়েও বিজেপি অন্দরে ক্ষোভ রয়েছে।

তৃণমূলে ভাঙনও দেখা দিয়েছে প্রার্থী বিভ্রাটে
শুধু বিজেপি নয়, তৃণমূলের বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল, কোনও মতুয়া গোষ্ঠীকে লোককে এবার প্রার্থী করা হয়নি। গাইঘাটার প্রার্থী নরোত্তম বিশ্বাসকে নিয়েও ক্ষোভ রয়েছে তৃণমূলে। তৃণমূলে ভাঙনও দেখা দিয়েছে নরোত্তমকে প্রার্থী করার পর। প্রভাবশালী নেতা ধ্যানেশনারায়ণ গুহ দল ছেড়েছেন। দল ছেড়েছেন আরও অনেকে।

গাইঘাটায় বামফ্রন্ট প্রার্থী হয়েছেন কপিলকৃষ্ণ
এই অবস্থায় উত্তর ২৪ পরগনার গাইঘাটায় সংযুক্ত মোর্চার বামফ্রন্ট প্রার্থী হয়েছেন কপিলকৃষ্ণ ঠাকুর। বিজেপি ও তৃণমূল প্রার্থীর সঙ্গে পাল্লা দিয়ে ভোটপ্রচারে ঝড় তুলেছেন কপিলকৃষ্ণ। নামের সঙ্গে অদ্ভুত মিল। ঠাকুরনগরের মতুয়া মহাসঙ্ঘের বড়মার বড় ছেলে কপিলকৃষ্ণ ঠাকুর তৃণমূলের সাসংদ ছিলেন। তারপর তাঁর স্ত্রী মমতাবালা ঠাকুর সাংসদ হন।

তুয়া ভোটে থাবা বসাতে তৈরি বামপ্রার্থী
আবার ঠাকুরনগরের রাজনীতিতে আর এক কপিলকৃষ্ণ এসে হাজির। ইনিও কপিলকৃষ্ণ ঠাকুর। এবারের বামপ্রার্থী। সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই প্রার্থী তিনি। মছলন্দপুরে বিরাট রোড শো করে তিনি ঝড় তুলে দিয়েছেন প্রচারে। হুডখোলা গাড়িতে প্রচারে বেরিয়ে জনসংযোগ স্থাপন করলেন। তিনি যে এবার মতুয়া ভোটে থাবা বসাতে তৈরি তাও বুঝিয়ে দিলেন বামপ্রার্থী।

বামপ্রার্থী কপিলকৃষ্ণ কতটা মতুয়া ভোট টানতে পারবেন
শুধু হুডখোলা জিপে নয়, পায়ে পায়ে প্রচারে বেরিয়েছেন তিনি। পাড়ায় পাড়ায় জনসংযোগ করছেন। জনসংযোগ কর্মসূতিতে তিনি ভালোই সাড়া পাচ্ছেন। কপিলকৃষ্ণ মানুষের সেই সাড়া পেয়ে বলেন, যে আবেগ আমি দেখছি, তাতে আমি ভীষণ আশাবাদী। এখন দেখার তৃণমূল ও বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে বামপ্রার্থী কপিলকৃষ্ণ কতটা মতুয়া ভোট টানতে পারেন।












Click it and Unblock the Notifications