মনোনয়ন ঘিরে সিপি-টিএমসিপি সংঘর্ষে উত্তাল আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ
কলকাতা, ১৩ জানুয়ারি : ফের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ঘিরে উত্তাল শিক্ষাঙ্গন। তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলেও খবর।
সকাল ১০ টা নাগদ ছাত্র পরিষদের তরফে মনোনয়ন জমা দিতে গেলে বহিরাগত কয়েকজন কলেজের ভিতরে ঢুকে ছাত্রপরিষদের সদস্যদের মারধর করতে শুরু করে বলে অভিযোগ। এবং ওই বহিরাগতদের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাই কলেজে ঢুকিয়েছিল বলেও অভিযোগ তোলে তারা।

যদিও তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, ছাত্রপরিষদের সদস্যরা তৃণমূল ছাত্রপরিষদের কেউ যাতে মনোনয়ন জমা দিতে না পারে তার জন্য জোর প্রয়োগ করে কলেজের ভিতর ঢুকতেই দেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ পৌছয়। সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জও করে।
অন্যদিকে আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজের পাশাপাশি শিলিগুড়ির একটি কলেজেও ডিএসও ও এসএফআই সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর মিলেছে।












Click it and Unblock the Notifications