DurgaPuja 2021: বাড়ল করোনা বিধিনিষেধ, চলবে না লোকাল ট্রেন, তবে রাতে ঠাকুর দেখায় ছাড় দিল সরকার
হাতে আর পুজোর কয়েকটা দিন। যদিও ইতিমধ্যে উৎসবের মরশুমে মেতে উঠেছে বাঙালি। চলছে চুটিয়ে পুজো হপিং। খাওয়াদাওয়া থেকে শপিং চলছে করোনা বিধিকে মাথায় রেখেই। এই অবস্থায় পুজোতে স্বস্তির খবর শোনাল নবান্ন।
হাতে আর পুজোর কয়েকটা দিন। যদিও ইতিমধ্যে উৎসবের মরশুমে মেতে উঠেছে বাঙালি। চলছে চুটিয়ে পুজো হপিং। খাওয়াদাওয়া থেকে শপিং চলছে করোনা বিধিকে মাথায় রেখেই।
এই অবস্থায় পুজোতে স্বস্তির খবর শোনাল নবান্ন। পুজোর কয়েকদিন রাতে চুটিয়ে পুজো দেখার সুযোগ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পুজোতেও চলবে না লোকাল ট্রেন।
রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও এখনও চলে যায়নি। যে কোনও জমায়েতের উপর নিষেধাজঙ্গা জারি রয়েছে। সেদিকে তাকিয়ে পুজোর মাসে লোকাল ট্রেন চালানোর সাহস কার্যত দেখালো না নবান্ন। এমনটাই মত রাজনৈতিকমহলের।

৩০ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে
আজ নতুন করে নবান্নের তরফে করোনা বিধি জারি করা হল। নয়া নিষেধাজ্ঞা অনুযায়ী আগামী ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যে কড়া বিধি নিষেধ জারি থাকবে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়া ভাবে নাইট কার্ফুও জারি রাখার কথা বলা হয়েছে। জমায়েত কিংবা করোনা বিধিকে না মানলে কড়া ব্যবস্থা নেওয়ার কথা নবান্নের তরফে আগে যা জানানো হয়েছিল সেটি বহাল রাখা হয়েছে। পাশাপাশি স্যানিটাইজ থেকে শুরু করে কর্মস্থলে উপস্থিতির হার আগে যা জানানো হয়েছিল সেটাই এবার বহাল রাখা হয়েছে।

পুজোতে ছাড়
বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই সময়ের জন্যে গোটা একটা বছরের অপেক্ষা। যদিও থার্ড ওয়েভের আতঙ্কে পুজো শেষ পর্যন্ত হবে না তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। কিন্তু তা আগেই কাটিয়ে দিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকেই সাফ জানিয়ে দিয়েছিলেন যে, করোনা বিধিকে মেনে পুজো করতে হবে। তবে খোলামেলা প্যান্ডেল, বারবার স্যানিটাইজ করা, মাস্ক ছাড়া মন্ডপের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না বলে স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে রাতে এবার পুজো দেখা যাবে কিনা সেই বিষয়ে একটা ধোঁয়াশা রেখে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোভিড বিধিতে তাতে ছাড় দেওয়া হয়েছে। ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কার্ফুতে ছাড় দেওয়া হয়েছে। এই সময়ে পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

তবে ট্রেন চলবে না
থার্ড ওয়েভের আতঙ্ক রয়েছে। বারবার সেই বিষয়ে কেন্দ্রের তরফে সতর্ক করা হচ্ছে। সেদিকে তাকিয়ে পুজোতেও ট্রেন চলবে না স্পষ্ট জানিয়ে দেওয়া হল জারি করা বিজ্ঞপ্তিতে। শুধু পুজোতেই নয়, বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যে ট্রেন চলাচল বিন্ধ রাখা হয়েছে। তবে যেমন স্পেশাল ট্রেন চলছে তেমনটাই চলবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications