রাজ্যে বাড়ল মৃতের সংখ্যা! হঠাৎ বীরভূমে করোনা সংক্রমণে'র বাড়বাড়ন্ত বাড়াছে উদ্বেগ
কিছুটা হলেও বাংলায় কমল করোনা সংক্রমণ। গত কয়েকদিন ধরে লাগাতার তিন হাজারের উপরে ছিল করোনা সংক্রমণ। এই অবস্থায় সংক্রমণ কিছুটা কমলেও দু'হাজারের উপরেও রয়েছে দৈনিক সংক্রমণের হার। ফলে এখনই স্বস্তির কিছু নেই বলেই মনে করছেন চিকিৎ
কিছুটা হলেও বাংলায় কমল করোনা সংক্রমণ। গত কয়েকদিন ধরে লাগাতার তিন হাজারের উপরে ছিল করোনা সংক্রমণ। এই অবস্থায় সংক্রমণ কিছুটা কমলেও দু'হাজারের উপরেও রয়েছে দৈনিক সংক্রমণের হার। ফলে এখনই স্বস্তির কিছু নেই বলেই মনে করছেন চিকিৎসকরা।

এই অবস্থায় আজ শনিবার নবান্নে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব। যেখানে সমস্ত জেলার জেলাশাসক এবং স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। যেখানে কলকাতা সহ গোটা জেলার সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আর এর মধ্যে আজ নতুন করে করোনা আক্রান্ত হলেন ২ হাজারেরও বেশি মানুষ।
স্বাস্থ্য দফতরের তরফে যে পরিসংখ্যান এদিন দেওয়া হয়েছে তাতে ২৪ ঘন্টায় বাংলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩৯ জন। যা শুক্রবারের তুলনায় অনেকটাই কম বলে জানা যাচ্ছে। শুক্রবার তিন হাজারের উপর ছিল সংক্রমণের হার। তবে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০,৬৮,১৯৯ জন।
অন্যদিকে সংক্রমণ কমলেও রাজ্যে বাড়ল মৃতের সংখ্যা। ২৪ ঘন্টায় ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে সংক্রমণের নিরিখে সমস্ত জেলাকে পিছনে ফেলে দিয়েছে কলকাতা। গত ২৪ ঘন্টায় ৫৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এই জেলাতে। আর এরপরেই দ্বিতীয়স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। এই জেলাতেও সাড়ে ৫০০ এরও উপরে সংক্রমণের হার।
তবে হঠাত করে দৈনিক সংক্রমণের নিরিখে তৃতীয়স্থানে চলে এসেছে বীরভূম। এই জেলাতে গত ২৪ ঘন্টাতে ২৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। হঠাত এই বাড়বাড়ন্ত নিয়ে চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তবে এই তিন জেলাতেই নয়, একাধিক জেলাতে ১০০ এর উপরে করোনা সংক্রমণের হার। যা রীতিমত ভয় ধরাচ্ছে।
এই অবস্থায় নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে বুস্টার ডোজ দেওয়ার কাজ শেষ করা যায় সে বিষয়ে স্পষ্ট নির্দেশ মুখ্যসচিব জেলা প্রশাসনকে দিয়েছেন বলেই খবর। এছাড়া করোনা পরীক্ষা আরও বেশি করে করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মানুষ যাতে মাস্ক এবং নুন্যতম দূরত্ব বিধি মেনে চলে তা দেখার কথাও বলা হয়েছে।
সব মিলিয়ে করোনা নিয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। তবে স্বাস্থ্য দফতর পরিস্থিতির উপর নজর রাখছে বলেই খবর। তাঁদের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আপাতত কয়েকদিন সংক্রমণ বাড়লেও আবার কমবে বলেও জানাচ্ছেন চিকিৎসকরা। তবে সমস্ত হাসপাতালগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications