Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিয়ন্ত্রণে থাকলেও করোনা সংক্রমণে ক্রমশ চিন্তা বাড়াচ্ছে কলকাতা! ২৪ ঘন্টায় ফের বাড়ল মৃতের সংখ্যাও

সেপ্টেম্বর-অক্টোবরে ফের দেশে করোনার তৃতীয় ওয়েভ আছড়ে পড়ার সম্ভাবনা। ফলে এই সময়টা খুব কঠিন বলে মনে করছেন গবেষকরা। শুধু তাই নয়, উৎসবের আগে যে কোনও ধরনের জমায়েত ফের একবার বিপদ ডেকে আনতে পারে বলে দাবি চিকিৎসক থেকে গবেষক সবার।

সেপ্টেম্বর-অক্টোবরে ফের দেশে করোনার তৃতীয় ওয়েভ আছড়ে পড়ার সম্ভাবনা। ফলে এই সময়টা খুব কঠিন বলে মনে করছেন গবেষকরা। শুধু তাই নয়, উৎসবের আগে যে কোনও ধরনের জমায়েত ফের একবার বিপদ ডেকে আনতে পারে বলে দাবি চিকিৎসক থেকে গবেষক সবার।

 সংক্রমণে ক্রমশ চিন্তা বাড়াচ্ছে কলকাতা

যদিও এখনও পর্যন্ত রাজ্যে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। এমনটাই দাবি রাজ্য-প্রশাসনের।যদিও এই অবস্থায় ফের একবার রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফ উপরের দিকে।

বিশেষ করে কলকাতা সহ কয়েকটি জেলাতে নতুন করে করোনার সংক্রমণ যথেষ্ট চিন্তার কারণ হয়ে উঠছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের তরফে যে বুলেটিন দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টাতে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯৫ জন। যা গত ৪৮ ঘন্টার হিসাবের থেকে কিছু বেশি। বুধবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৭৯। আজ বৃহস্পতিবার সংক্রমণের গ্রাফ ক্রমশ উপরের দিকে।

এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৫,৪৯,৯৭৮ জন। আক্রান্তের নিরিখে ক্রমশ চিন্তার ভাঁজ ফেলছে কলকাতা। গত ২৪ ঘন্টাতে এই জেলাতে করোনা আক্রান্ত হয়েছে ১২২ জন। যদিও গত কয়েকদিন ধরে এই জেলাতে প্রত্যেকদিন গড়ে ১০০ জনেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন।

তবে বুধবারের তুলনাতে এই জেলাতে আজ বৃহস্পতিবার অনেকটাই বেড়েছে সংক্রমণ। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। একদিনে আক্রান্ত সেখানকার ১০২ জন। দৈনিক সংক্রমণের ফের তৃতীয় স্থানে হাওড়া।

একদিনে সেখানকার ৫৪ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস।

অন্যদিকে গত ২৪ ঘন্টাতে বেড়েছে রাজ্যে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘন্টাতে করোনাতে রাজ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের। বুধবারের তুলনাতে সামান্য বেশি। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন 18,472 জন। তবে মৃত্যর নিরিখে শীর্ষে নদিয়া। সেখানে গত ২৪ ঘন্টাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এরপর তালিকাতে দ্বিতীয় স্থানে রয়েছে সেই উত্তর ২৪ পরগণা। সেখানে গত ২৪ ঘন্টাতে তিনজনের মৃত্যু হয়েছে।

তবে সুস্থতার হার যথেষ্ট স্বস্তি দিচ্ছে। সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ।

উল্লেখ্য, রাজ্যে নতুন করে বাড়ানো হয়েছে বিধি নিষেধ। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিধি নিষেধ জারি থাকবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও কড়া করোনা বিধি লাঘু করা হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে যে উতসবের মরশুমে কোনও ধরনের জমায়েত করা চলবে না। এমনকি প্রয়োজনে রাজ্যগুলিকে কড়া বিধি লাঘু করার কথা বলা হয়েছে।

তবে এখনও এই বিষয়ে নবান্নের তরফে কোনও স্পষ্ট কিছু না জানালেও ইতিমধ্যে শহরের মার্কেটগুলিতে ভির জমতে শুরু করেছে। যদিও মাস্ক বাধ্যতামূলক করা হলেও তাতে কি করোনা ঠেকানো সম্ভব? প্রশ্ন চিকিৎসকমহলে।

তাঁদের দাবি, শুধু মাস্ক পড়লে হবে না অবিলম্বে জমায়েত নিষিদ্ধ করতে কড়া নীতি ঘোষণা করতে হবে প্রশাসনকে। না হলে হঠাত করে সংক্রমণ কিন্তু বেড়ে যেতে পারে বলে আশঙ্কা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+