উদ্বেগ বাড়িয়ে ফের একবার বাংলায় বাড়ল করোনা সংক্রমণ, পজিটিভিটি রেটের গ্রাফও উর্ধ্বমুখী

ওমিক্রন নিয়ে আতঙ্কের শেষ নেই। গোটা দেশেই হু হু করে বাড়ছে সংক্রমণ। এই অবস্থায় জরুরি ভিত্তিতে পরিস্থিতি পর্যালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের স্বাস্থ্য সচিব। একদিকে যখন কেন্দ্রের দিক থেকে একগুচ্ছ পদক্ষেপ সেখানে

ওমিক্রন নিয়ে আতঙ্কের শেষ নেই। গোটা দেশেই হু হু করে বাড়ছে সংক্রমণ। এই অবস্থায় জরুরি ভিত্তিতে পরিস্থিতি পর্যালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের স্বাস্থ্য সচিব। একদিকে যখন কেন্দ্রের দিক থেকে একগুচ্ছ পদক্ষেপ সেখানে দাঁড়িয়ে ফের একবার রাজ্যে বাড়ল করোনা সংক্রমণ। যদিও আতঙ্কের মধ্যেই রয়েছে স্বস্তির খবরও। বাংলায় যে ওমিক্রন আক্রান্ত শিশুর খোঁজ পাওয়া গিয়েছে আজ বৃহস্পতিবার সে অনেকটাই সুস্থ। এমনকি রিপোর্টও নেগেটিভ এসেছে বলে জানা যাচ্ছে।

ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন করে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। তথ্য অনুযায়ী আজ আক্রান্ত ৬৬০ জন। গতকাল বুধবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৫৪ জন। আজ ফের একবার তা বাড়ল। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬,২৫,৩৭৫ জন। তবে কলকাতায় করোনা সংক্রমন ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। আজ কলকাতায় করোনা আক্রান্ত ২১৬ জন। বুধের তুলনায় ফের একবার বেড়েছে এই হার। তবে সংক্রমণের নিরিখেই দ্বিতীয় স্থানে রয়েছে নর্থ ২৪ পরগনা। এখানে সংক্রমণ- ১২৪ জন।

করোনা আক্রান্তের মৃত্যু

করোনা আক্রান্তের মৃত্যু

তবে বুধবারের তুলনায় সামান্য কমেছে রাজ্যে করোনা মৃতের সংখ্যা। আজ বৃহস্পতিবার নতুন করে ১২ জনের করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। বুধবার সেই সেই সংখ্যাটা ছিল ১৩। তবে আজ বৃহস্পতিবার ১ জনের কলকাতায় মৃত্যু হয়েছে। তবে নর্থ ২৪ পরগণাতে গত ২৪ ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকটি জেলাতে এক জন করে মোট ২৪ ঘন্টায় মৃত্যু ১২ জনের। আর তা নিয়ে বাংলায় এখনও পর্যন্ত মোট করোনায় মৃত্যু ১৯, ৬৪৫ জন।

পজিটিভিটি রেট বেড়েছে

পজিটিভিটি রেট বেড়েছে

গত ২৪ ঘন্টায় একদিকে যেমন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে অন্যদিকে পজিটিভিটি রেট বেড়ে গিয়েছে। আর তা উদ্বেগের হয়ে দাঁড়াচ্ছে। আজ বৃহস্পতিবার পজিটিভিটি রেট 1.78%। অন্যদিকে বুধবার তা ছিল 1.47%। যা ভাবাচ্ছে চিকিৎসকদের। তবে সংক্রমণের হার বেশি থাকলেও সুস্থতার হারও বাংলায় পথ দেখাচ্ছে। মেডিক্যাল বুলেটিনে দেওয়া তথ্য রাজ্যে এই মুহূর্তে Discharge Rate (3/2) 98.33 শতাংশ। যা ভালো বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ।

রিপোর্ট নেগেটিভ এসেছে

রিপোর্ট নেগেটিভ এসেছে

অন্যদিকে ওমিক্রন আক্রান্ত মুরসিদবাদের বাচ্চাটি অনেক ভালো আছে বলে জানা যাচ্ছে। নমুনা পরীক্ষা করা হলে সেই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যাচ্ছে। তবে আতঙ্ক রয়েছে। যদিও যুদ্ধকালীন তৎপরতায় ওই শিশুটির সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজনের খোঁজ পাওয়া গিয়েছে। তাঁদের নমুনাও পরীক্ষার জন্যেও নেওয়া হয়েছে। ওমিক্রন নিয়ে রীতিমত সতর্ক পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। তবে চিকিৎসকদের পরামর্শ, কয়েকটা মাস একটু সাবধানতা মেনে চললেই ভালো। কারন ওমিক্রন খুব দ্রুত গতিতে ছড়াচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+