ধীরে ধীরে সুস্থতার পথে বাংলা! ২৪ ঘন্টায় আরও কমল করোনার সংক্রমণ

ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। গত ২৪ ঘন্টায় ফের একবার কমল করোনার সংক্রমণ। গত কয়েক মাসের এমন সময়ে প্রত্যেকদিনই কার্যত সংক্রমণের গ্রাফ উপরের দিকে বাড়তে থাকছিল। কিন্তু মাস ঘুরতেই বদলেছে ছবিটা।

ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। গত ২৪ ঘন্টায় ফের একবার কমল করোনার সংক্রমণ। গত কয়েক মাসের এমন সময়ে প্রত্যেকদিনই কার্যত সংক্রমণের গ্রাফ উপরের দিকে বাড়তে থাকছিল। কিন্তু মাস ঘুরতেই বদলেছে ছবিটা। এক ধাক্কায় করোনার সংক্রমণের গ্রাফ নীচের দিকে। আর এই ছবি দেখে অনেকেই বলছেন এবার ধীরে ধীরে সুস্থতার পথে বাংলা? অন্তত এমনটাই ইঙ্গিত স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া করোনা সংক্রান্ত স্বাস্থ্য বুলেটিনে।

রাজ্যে আরও কমল করোনা সংক্রমণ

রাজ্যে আরও কমল করোনা সংক্রমণ

গত ২৪ ঘন্টায় ফের একবার রাজ্যে কমল করোনা সংক্রমণ। আজ শুক্রবার রাজ্যে করোনা সংক্রমণ মাত্র ৭৬৭ জন। যা বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই কম। বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী গত ৪৮ ঘন্টায় রাজ্যে করোনার সংক্রমণ ছিল ৮১৭ জন। সেখানে দাঁড়িয়ে একধাক্কায় অনেকটাই এদিন কমেছে সংক্রমণের হার। কলকাতা সহ সমস্ত জেলাতেই সংক্রমণের হার নীচের দিকে রয়েছে। তবে বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী সংক্রমণের নিরিখে এগিয়ে রয়েছে কলকাতা। ১৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা ৪৮ ঘন্টার থেকে কমই বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

তবে বাড়ল মৃত্যুর হার

তবে বাড়ল মৃত্যুর হার

করোনা সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করলেও রাজ্যে মৃতের সংখ্যা নিয়ে একটা উদ্বেগ রয়েই যাচ্ছে। আজ শুক্রবার সামান্য বাড়ল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার। বুলেটিনের তথ্য অনুযায়ী আজ ২৭ জনের মৃত্যু হয়েছে। তবে এখানেই কলকাতা এবং নর্থ ২৪ পরগণাতে করোনায় মৃত্যুর হার বেশি। যথাক্রমে ৪ এবং পাঁচ জনের মৃত্যু হয়েছে এই দুই জেলায়। আরও বেশ কয়েকটি জেলায় এক দুজন করে মৃত্যু হয়েছে। চিকিৎসকদের একাংশের মতে মৃত্যুর সংখ্যাটা নিয়ন্ত্রনে আসা দরকার।

কমছে পজিটিভিটি রেট

কমছে পজিটিভিটি রেট

আজ শুক্রবার রাজ্যে প্রায় ৪৪,৩০০ করোনা পরীক্ষা হয়েছে। রাজ্যে পজিটিভিটি রেট-ও ক্রমশ নীচের দিকে। বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী আজ শুক্রবার পজিটিভিটি রেট রয়েছে ১.৭৩ শতাংশ। শুধু তাই নয়, রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যাও আজ অনেকটা কমেছে। আর তা কমেছে 14,184। অন্যদিকে ডিসচার্জ রেট প্রায় ৯৮ শতাংশের উপরে। আর এই তথ্য দেখে চিকিৎসকদের একাংশের দাবি, খুব শিঘ্রই স্বাভাবিক পথে ফিরতে চলেছে বাংলা। তবে এই সময় মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি চিকিৎসকদের। শুধু তাই নয়, এই সময়ে করোনা বিধিকে অমান্য করে নতুন করে করোনার ঢেউ আছড়ে পড়তে পারে। ফলে সবাইকে সাবধান থাকার কথা বার্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+