মমতার জন্যই রাজ্যে করোনা নিয়ন্ত্রণের বাইরে! বিমানবন্দরে একের পর এক তোপ কৈলাসের
গণতন্ত্রে হিংসার কোনও জায়গা থাকা উচিত নয়। এদিন নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এমনটাই মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। কিন্তু দুর্ভাগ্য বাংলায় রাজনৈতিক হিংসা ঘটনা ঘট
গণতন্ত্রে হিংসার কোনও জায়গা থাকা উচিত নয়। এদিন নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এমনটাই মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। কিন্তু দুর্ভাগ্য বাংলায় রাজনৈতিক হিংসা ঘটনা ঘটছে। আর মুখ্যমন্ত্রী বলছেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে।

হিংসায় বিশ্বাসী তৃণমূল
এব্যাপারে কৈলাস বিজয়বর্গীয় মনে করেন, হিংসায় বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে পরবর্তী নির্বাচনের ভিত্তিই হবে বাংলার মানুষ হিংসা চান, নাকি এর থেকে মুক্তি চান।

কৈলাসের আশ্বাস
বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়ের আশ্বাস, তাঁরা বাংলায় হিংসা বন্ধ করবেন। তারা পরিষ্কার রাজনীতির পক্ষে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, রাজ্যে পরবর্তী সরকার হবে বিজেপির। যেসব আধিকারিক তৃণমূলের সঙ্গে মিলে বিজেপি নেতাদের হত্যায় মদত দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

মমতা ছাত্রদের ভাল বুঝতে পারছেন না
কৈলাস বিজয়বর্গীয়কে এদিন প্রশ্ন করা হয়েছিল, জেইই এবং নিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান প্রসঙ্গে। সেই সময় কৈলাস বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের ভাল বুঝতে পারছেন না। তিনি বলেন, বাংলা যেখানে শিক্ষায় এগিয়ে ছিল, সেখানে এখন পিছিয়ে পড়ছে। কারণ, বর্তমান সরকারের শিক্ষা নিয়ে, কোয়ালিটি এডুকেশন নিয়ে কোনও ইচ্ছাই নেই। তারা শুধুমাত্র রাজনীতি করতে চাইছেন। তিনি বলেছেন, পরীক্ষায় মত রয়েছে ৯০ শতাংশ ছাত্রছাত্রীর।

ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কোনও চিন্তা নেই মমতার
তিনি আরও বলেন. ওড়িশায় তো বিজেপির সরকার নেই। সেখানকার সরকার পরীক্ষার্থীদের জন্য থাকা এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর বন্দোবস্ত করছে। কিন্তু বাংলার সরকার তা করতে পারছে না। বাংলার ছাত্রছাত্রীদের নিয়ে মুখ্যমন্ত্রীর কোনও চিন্তা নেই। অভিযোগ করেছেন কৈলাস।

করোনা নিয়ে মমতাকে আক্রমণ
করোনায় রাজ্যের মৃত্যুর ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন কৈলাস। যেই সময় লকডাউনের দরকার ছিল সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা করেননি। সেই সময় রাজনৈতি করেছেন। ফলে রাজ্যে করোনা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।












Click it and Unblock the Notifications