করোনা থেকে রাজ্যকে বাঁচাতে ফুলবাড়ি সীমান্তে কড়াকড়ি, বিশেষ ব্যবস্থা রাজ্য সরকারের
করোনা ভাইরাস থেকে রাজ্যকে কক্ষা করতে এবার সীমান্তে কড়াকড়ি। জানা গিয়েছে বাংলাদেশ, নেপাল বা ভুটান থেকে কোনও করোনা আক্রান্ত সন্দেহভাজন দেশে না ঢুকতে পারে সেই ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। এই লক্ষ্যে ফুলবাড়ি ইন্টিগ্রেটেড চেকপোস্টে একটি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধ করতে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য আধিকারিকরা ফুলবাড়ির এই অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপন করেছেন বলে জানা গিয়েছে। এইখানে বাংলাদেশ, নেপাল এবং ভুটান থেকে ভারতে প্রবেশকারীদের স্ক্যান করা হচ্ছে।
উল্লেখ্য, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর, কেরল, ও দিল্লি থেকে চারটি নতুন করোনা ভাইরাসের কেস পাওয়ার পরে সোমবার মোট ইতিবাচক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৩-এ পৌঁছেছে।
এই ক্যাম্পের বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিশেষ সম্পাদক সঞ্জীব কুমার বলেন, 'আজ নতুন দিল্লির এক বাসিন্দা যিনি সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন, তাঁর শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। তাছাড়া ইরানের যাতায়াত আছে এরকম এক বৃদ্ধার শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে। তিনি জম্মুর বাসিন্দা। তাছাড়া মিরাটের একজনের শরীরেও এই ভাইরাসের খোঁজ মেলে। আগ্রাতে করোনা আক্রান্তদের সংস্পর্শে এসে সেই ব্যক্তি আক্রান্ত হয়েছেন।'
এদিকে সৌদি আরব থেকে ফেরা মুর্শিদাবাদের যুবকের মৃত্যু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হয়নি বলেও জানান তিনি। রবিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে মৃত যুবকের নমুনা পরীক্ষায করোন ভাইরাস ছিল নেগেটিভ। সোমবার রিপোর্টে জানা যায়, জিনারুল হকের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।
দেশে এখনও পর্যন্ত এখানে কোভিড-১৯-এর কারণে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। চিনের উহান থেকে ছড়িয়ে পড়া মারাত্মক এই ভাইরাসের জেরে বিশ্বব্যাপী ৩৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। চিন ছাড়া এই ভাইরাসে সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। এছাড়া ইতালিতে ৩৬৬ জনা মারা গিয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। এছাড়া ইরানে মারা গিয়েছে ২৩৭ জন।












Click it and Unblock the Notifications