মদনের জামিন হল না, ১৪ দিনের জেল হেফাজত

কলকাতা, ১৯ ডিসেম্বর: জামিন পেলেন না পরিবহণ মন্ত্রী মদন মিত্র। তাঁকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আলিপুর আদালত। বৃহস্পতিবার বিকেলে বিচারক এই নির্দেশ দেন।

সারদা-কাণ্ডে গ্রেফতার হওয়ার মদন মিত্রের আজই সিবিআই হেফাজত শেষ হয়। তাঁর আইনজীবীরা জামিনের পক্ষে সওয়াল করেন। কিন্তু সিবিআই আইনজীবী পার্থসারথি দত্ত বলেন, "এখন আমরা ওঁকে হেফাজতে নিতে চাইছি না। দরকারে পরে আবার জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু উনি মুক্তি পেলে প্রমাণ লোপাট করতে পারেন। যেহেতু তদন্তে সহযোগিতা করছেন না, তাই প্রমাণ লোপাটের সম্ভাবনা প্রবল।" এ কথা শোনার পর আদালত তাঁর জামিনের আর্জি খারিজ করে দেয়।

মদন

এ দিকে, এ দিন মদনবাবুকে আদালতে নিয়ে আসার সময় সমর্থকরা তাঁর উদ্দেশে স্লোগান দেয়। পুষ্পবৃষ্টি করে। উৎসাহী সমর্থকদের ঠেকাতে পুলিশকে বেগ পেতে হয়। যদিও প্রশাসনের তৎপরতার ফলে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+