প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্তকে হেনস্থায় জামিন খারিজ, শ্রীঘরে অভিযুক্তরা
প্রাক্তন মিস ইন্ডিয়া মডেল উষসী সেনগুপ্তকে হেনস্থার ঘটনায় ধৃত সাতজন অভিযুক্তকে শ্রীঘরে পাঠাল পুলিশ। বুধবার আলিপুর জেলা ও দায়রা আদালতের পক্ষ থেকে ধৃতদের ২১ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচার
প্রাক্তন মিস ইন্ডিয়া মডেল উষসী সেনগুপ্তকে হেনস্থার ঘটনায় ধৃত সাতজন অভিযুক্তকে শ্রীঘরে পাঠাল পুলিশ। বুধবার আলিপুর জেলা ও দায়রা আদালতের পক্ষ থেকে ধৃতদের ২১ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ অভিযুক্ত ১০ জনের মধ্যে সাতজনকে গ্রেফতার করে মঙ্গলবার রাতে। এদিন তাদের আদালতে পেশ করা হয়।

বুধবার আলিপুর আদালতে শুনানি শেষে সরকারি আইনজীবী জানান, সোমবার রাতে প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্তকে হেনস্থার ঘটনায় অন্তত ১০ জন জড়িত ছিল। তার মধ্যে সাত জনতে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খুঁজে বের করার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করা দরকার। তার জন্যই পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছিল।
ধৃতদের পক্ষে আইনজীবী জানান, তিনি ধৃতদের জামিনের আবেদন করেছিলেন, কেননা তাঁদের বাড়ি থেকে তুলে আনা হয়ছিল, তাঁদের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার নির্দিষ্ট কোনও প্রমাণ নেই। তাই য কোনও শর্তে জামিনের আবেদন জানানো হয়। এর পরই ধৃতদের ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
রাতের কলকাতায় সোমবার হেনস্থার শিকার হন প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত। নিজের ফেসবুকেই তিনি এরপর গর্জে ওঠেন। তারপর পুলিশ চটজলদি ব্যবস্থা নিয়ে অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করে। এক্সাইড ক্রসিংয়ে একটি বাইক তাঁর গাড়িতে ধাক্কা মারে। তারপর হেনস্থার শিকার হতে হয় প্রাক্তন মিস ইন্ডিয়াকে।
উষসীর অভিযোগ, তিনি রাত ১১টা ৪০ মিনিট নাগাদ উবেরে করে বাড়ি ফিরছিলেন। এলগিন রোড ধরে এক্সাইড ক্রসিংয়ে আসার পরই একটি বাইক তাদের গাড়িতে ধাক্কা মারতে থাকে। তাদের কারও মাথায় হেলমেট ছিল না। তারা গাড়ি থামাতেই প্রায় ১৫টি ছেলে জড়ো হয়ে যায়। গাড়ির দরজা ভাঙা চেষ্টা করে। চালককে বাইরে বের করে মারধর শুরু করে তারা। অভিযোগ, উবের চালককে তারা মেরে ফেলতেও পারত। পুলিশের কাছ থেকে সহযোগিতা মেলেনি।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications