নিহতের স্ত্রীর হলফনামায় চমকপ্রদ দাবি, তবু আদালতে খারিজ হল আরাবুলের জামিন

প্রাক ভোট সন্ত্রাসে নির্দল সমর্থককে খুনের ঘটনায় তৃণমূল নেতা আরাবুল ইসলামের জামিন খারিজ করে দিল আদালত। ফলে ইদের আগে মুক্তি পাওয়ার সমূহ সম্ভাবনা জলে চলে গেল।

প্রাক ভোট সন্ত্রাসে নির্দল সমর্থককে খুনের ঘটনায় তৃণমূল নেতা আরাবুল ইসলামের জামিন খারিজ করে দিল আদালত। ফলে ইদের আগে মুক্তি পাওয়ার সমূহ সম্ভাবনা জলে চলে গেল। জামিনের আবেদন খারিজ করে দিয়ে এই ঘটনায় গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক। বুধবার জামিন না মিললেও ভাঙড়ের আরাবুল-কাণ্ড নতুন মোড় নিতে শুরু করেছে ক্রমশ। ইতিমধ্যে নিহতের স্ত্রী হলফনামা দিয়ে জানিয়েছেন, তাঁর স্বামীর খুনের ঘটনায় আরাবুল জড়িত নন।

নিহতের স্ত্রীর হলফনামায় চমকপ্রদ দাবি, তবু আদালতে খারিজ হল আরাবুলের জামিন

ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রেফতার হন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নির্দলের মিছিলে বোমা-গুলি চালানো হয়েছে তাঁর নির্দেশে। এই ঘটনায় মৃত্যু হয় হাফিজুল মোল্লা নামে এক নির্দল সমর্থকের। এরপরই আরও উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়।

একমাস অতিক্রান্ত আরাবুল জেলবন্দি। এর মধ্যে চারবার তাঁর জামিন খারিজ হয়ে গেল। উপরন্তু এদিন আদালত নির্দেশ দিয়েছে এই তদন্তে গতি বাড়াতে। আগামী সাতদিনের মধ্যে পুলিশকে তদন্ত রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। এদিন এই নির্দেশ জারি করে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা আদালত।

গ্রেফতার হওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন আরাবুল ইসলাম। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দিন সাতেক আগে তাঁকে আদালেত পেশের পর জামিনের আবেদন করা হয়ে। তখন তাঁর অসুস্থতাকেই প্রধান করে দেখানো হয়েছিল। আদালত আরাবুলের চিকিৎসা সংক্রান্ত নথিপত্র পেশের নির্দেশ দিয়ে নাকচ করে দেওয়া হয় জামিনের আবেদন।

এরপরই নাটকীয় মোড় নেয় আরাবুল মামলা। গত ৭ জুন ভাঙড়ের ঘটনায় নিহত হাফিজুলের স্ত্রী আদালতে হলফনামা জমা দেন, তাঁর স্বামীর মৃত্যুর সঙ্গে আরাবুলের কোনও যোগ নেই। তারই ভিত্তিতে এদিন জামিনের আবেদন করেন আরাবুল ইসলাম। কিন্তু তাও ধোপে টেকেনি। ফলে ইটের আগে মুক্তি মিলল না আরাবুলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+