মমতার রাজ্যে জেলাশাসকের একমাসের কারাবাসের নির্দেশ! প্রশাসনিক মহলে চাঞ্চল্য

সরকারি পর্যায়ে অধিগ্রহণের পরেও জমির দাম মেলেনি। এই অভিযোগে বর্ধমানের জেলাশাসককে একমাসের জন্য জেলে পাঠানোর নির্দেশ দিলেন বর্ধমানের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক শেখ মহম্মদ রেজা।

সরকারি পর্যায়ে অধিগ্রহণের পরেও জমির দাম মেলেনি। এই অভিযোগে বর্ধমানের জেলাশাসককে একমাসের জন্য জেলে পাঠানোর নির্দেশ দিলেন বর্ধমানের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক শেখ মহম্মদ রেজা। সোমবার জেলাশাসককে আদালতে হাজিরার নির্দেশও দিয়েছেন বিচারক। ২০১২ সালে আদালতের দেওয়া নির্দেশ কার্যকর না হওয়াতেই এই নির্দেশ দিয়েছেন বিচারক।

মমতার রাজ্যে জেলাশাসকের একমাসের কারাবাসের নির্দেশ! প্রশাসনিক মহলে চাঞ্চল্য

জানা গিয়েছে, ২০০৫-০৬ সালে বর্ধমান শহরের গোদা এলাকায় স্যাটেলাইট টাউনশিপের জন্য এই জমি অধিগ্রহণ করা হয়েছিল। সরকারি তরফে শতক পিছু ৫,৮৬৬ টাকা দাম নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সেই দাম মেনে নিতে অস্বীকার করে আদালতে মামলা করেন আবদুল রহিম-সহ বেশ কয়েকজন জমির মালিক। আদালতের তরফে ১ কোটি ৩৪ লক্ষ ৬৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সঙ্গে ১৫ শতাংশ হারে সুদ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর অনুযায়ী, সব মিলিয়ে জমির মালিকদের পাওনা দাঁড়িয়েছে ১ কোটি ৯২ লক্ষ টাকা।

মমতার রাজ্যে জেলাশাসকের একমাসের কারাবাসের নির্দেশ! প্রশাসনিক মহলে চাঞ্চল্য

বিচারকের নির্দেশ অনুযায়ী, সোমবার জেলাশাসককে বর্ধমান জেলা সংশোধনাগারে পাঠানো হবে। আর ওই দিন যদি আদালতে তিনি হাজিরা না দেন, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ব বর্ধমানের জেলাশাসক জানিয়েছেন, আদালতের নির্দেশ হাতে পেলে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+