'২০২৪-এ জবাব দেব' হুঁশিয়ারি জিতেন্দ্রর, আদালতের বাইরে তুমুল বিক্ষোভ অনুগামীদের
বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। গতকাল তাঁকে দিল্লির কাছে নয়ডা থেকে গ্রেফতার করা হয়। রাতেই তাঁকে দিল্লি থেকে কলকাতায় নিয়ে আসে পুলিশ। তারপরেই সকালে তাঁকে পেশ করা হয় আদালতে। আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয় জিতেন্দ্র তিওয়ারিকে।

৮ দিনের পুলিশ হেফাজত জিতেন্দ্রকে
আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। গতকাল তাঁকে নয়ডা থেকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হয়। আদালতে নিজেই নিজের হয়ে সওয়াল করেন জিতেন্দ্র। গত ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। সেখানে আমন্ত্রিত িছলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেখানে শুভেন্দু চলে যাওয়ার পরেই শুরু হয় হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে তিন জন মারা যায়। তারমধ্যে শিশুও ছিল। সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে জিতেন্দ্রকে।

আদালত চত্ত্বরে তুমুল বিক্ষোভ
জিতেন্দ্র তিওয়ারিকে গতকাল রাতেই কলকাতায় নিয়ে আসা হয়েছে। শহরে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর সকালেই নিয়ে আসা হয় আসানসোলে। সেখানে তুমুল বিক্ষোভ দেখান জিতেন্দ্র অনুগামী বিজেপি কর্মী সমর্থকরা। গরু পাচারকে অভিযুক্ত কেষ্ট বা অনুব্রত মণ্ডলকে কালো কাচের এসি গাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতায়। কিন্তু জিতেন্দ্র তিওয়ারিকে নন এসি ভাঙাচোরা গাড়িতে কেন নিয়ে আসা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা।
এই নিয়ে তুমুল বিক্ষোভ শুরু হয়েছিল আদালত চত্ত্বরে।

নিজের হয়ে সওয়াল জিতেন্দ্রর
আদালতে নিজের সপক্ষে বলার জন্য কোনও আইনজীবী নেননি জিতেন্দ্র তিওয়ারি। নিজেই নিজের হয়ে সওয়াল করেন। সরকারি আইনজীবী সোমনাথ চট্টরাজ জানিয়েছেন ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছিল।
আদালত ৮ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে। আগামী ২৭ তারিখ পুনরায় জিতেন্দ্র তিওয়ারি কে পেশ করা হবে আদালতে। আসানসোল আদালতে তিনটি ধারায় মামলা রুজ করা হয়েছে বিজেপি নেতার বিরুদ্ধে। তার মধ্যে অনিচ্ছাকৃত খুনের মামলাও রয়েছে।
বিজেপিতে যোগ দেওয়ায় গ্রেফতার
একুশের ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তিওয়ারি প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর বিরুদ্ধে মুখ খুলেছিলেন। প্রকাশ্যে আসানসোল পুরসভায় যে দুর্নীতি হয়েছে এবং রাজনীতির কারণে আসানসোলের উন্নয়ন তিনি করতে পারেননি বলে অভিযোগ করেছিলেন। তারপরেই শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপির টিকিটে পাণ্ডবেশ্বর থেকে দাঁড়ালেও জিততে পারেননি জিতেন্দ্র।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications