মদন তামাং হত্যা মামলায় স্বস্তি বিমল গুরুংয়ের, রেহাই দেওয়া হল সব অভিযোগ থেকে
মদন তামাং হত্যামামলায় সব অভিযোগ থেকে বিমল গুরুংকে অব্যাহতি দিল নিম্ন আদালত। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগের তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে সিবিআই-এর রিপোর্টে বলা হয়েছে ।
মদন তামাং হত্যা মামলায় স্বস্তি পেলেন মোর্চা প্রধান বিমল গুরুং। বৃহস্পতিবার তাঁকে এই মামলা থেকে রেহাই দিল নিম্ন আদালত। সিবিআই-এর জমা দেওয়া রিপোর্টে তাঁর বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। তবে অব্যাহতি পেলেন না তাঁর স্ত্রী আশা গুরুং ও আরেক মোর্চা নেতা রোশন গিরি।

এদিন সিবিআই রিপোর্ট হাতে পেয়ে বিচারক কুন্দন কুমার রাই বলেন, মদন তামাংকে যখন প্রকাশ্যে খুন করা হয় তখন সেখানে বিমল গুরুং উপস্থিত ছিলেন না। সিবিআই-এর রিপোর্টে বিমল গুরুংয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে ষড়যন্ত্র ও খুন দুই ধারা থেকেই গুরুংকে অব্যাহতি দিয়েছে আদালত।

তবে এই মামলায় বাকি ৪৭জন অভিযুক্তের বিরুদ্ধে ২৮ অগাস্টের মধ্যে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে আদালত। ওইদিন রোশন গিরি, আশা গুরুং ও হরকা বাহাদুর ছেত্রী সহ ৪৭জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে।
মদন তামাং হত্যা মামলায় তাঁর স্ত্রী ভারতী তামাংয়ের আর্জির প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। ভারতী তামাংয়ের অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালত বিমল গুরুং সহ অন্যান্য মোর্চা নেতাদের গ্রেফতারির নির্দেশ দিলেও কলকাতা হাইকোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতারির ওপর স্থগিতাদেশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications