ঘুমন্ত শিশু সন্তানের পাশে দম্পতির দেহ! শিলিগুড়িতে চাঞ্চল্য

শিলিগুড়ির আপার বাগডোগরার প্রধাননগরে দম্পতি খুন। যদিও পাশেই ঘুমিয়ে ছিল তাদের দুই শিশু সন্তান। পাশেই শ্বশুর বাড়ি থাকলেও, কেউ কোনও কিছু টের পাননি বলে দাবি।

শিলিগুড়ির আপার বাগডোগরার প্রধাননগরে দম্পতি খুন। যদিও পাশেই ঘুমিয়ে ছিল তাদের দুই শিশু সন্তান। পাশেই শ্বশুর বাড়ি থাকলেও, কেউ কোনও কিছু টের পাননি বলে দাবি।

ঘুমন্ত শিশু সন্তানের পাশে দম্পতির দেহ! শিলিগুড়িতে চাঞ্চল্য

রবিবার সকালে ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে যাওয়া হয়। পুলিশের অনুমান, এই দম্পতি খুনে পরিচিত কারও হাত রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।

শিলিগুড়ির প্রধাননগরের নাম করা ক্যাটারিং ব্যবসায়ী অজয় কুশওয়ার। স্বামীর ব্যবসায় সাহায্য করতেন স্ত্রী মীনা। মৃত ক্যাটারিং ব্যবসায়ীর কর্মীদের দাবি রাত এগারোটা নাগাদ অজয় কুশওয়ার সঙ্গে কথা বলেছিলেন। পরে গভীর রাতে বাড়িতে ক্যাটারিং-এর জিনিসপত্র রাখতে দেখেন বাড়ির দরজা খোলা। এরপর ঘরে অজয় ও মীনার দেহ পড়ে রয়েছে। তবে বিছানায় ঘুমোচ্ছিল তাদের দুই শিশু সন্তান। অজয় ও মীনা দুজনেরই মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন ছিল।

খবর পাওয়া পরেই ঘটনাস্থলে যায় পুলিশ। এলাকা ঘিরে ফেলা হয়। রবিবার সকালে এলাকায় নিয়ে পুলিশ কুকুরকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই পুলিশ কুকুর বাড়ি থেকে কিছুটা দূরে সিঙ্গিঝোড়া চা-বাগান কাছে গিয়ে থমকে যায়।

পুলিশের অনুমান, খুনে জড়িত রয়েছে পরিচিতরাই। পুরনো কোনও শত্রুতা কিংবা আর্থিক লেনদেনের জেরে এই খুন হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+