দেওর-বৌদির ঘনিষ্ঠ সম্পর্ক! বিয়ের ১০ দিনের মাথায় ঘটে গেল শিউরে ওঠার মতো ঘটনা

মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবার বাংলা থেকে ১০টা আসনও জিততে পারবে না। ঝাড়গ্রামের সভা থেকে নরেন্দ্র মোদী সাফ করে দেন এবার কেন্দ্র শুধু মোদী সরকার ফিরছে না, বাংলাতেও এবার বিজেপি সিংহভাগ আসনে জিতবে।

বিয়ের ১০দিনের মাথায় ঘটে গেল সাংঘাতিক কাণ্ড। বাড়ির বড় ছেলের বিয়ে হয়েছিল মাত্র ১০ দিন আগে। তারপর দেওর-বৌদির মৃতদেহ উদ্ধার হল রেললাইন থেকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটল জলপাইগুড়ির ধূপগুড়িতে। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তাঁরা।

দেওর-বৌদির ঘনিষ্ঠ সম্পর্ক! বিয়ের ১০ দিনের মাথায় ঘটল শিউরে ওঠার মতো ঘটনা

পরিবারের সদস্যরা ঘূণাক্ষরেও জানতে পারেনি এইসব ঘটনা। বাড়িতে নতুন বউ এসেছে, সেই আনন্দেই মশগুল হয়েছিলেন সবাই। এরই মধ্যে দেওরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বৌদির। তার জেরেই যুগলে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন। পুলিশ জানিয়েছে, আত্মঘাতী যুবতীর নাম মুক্তা পারভিন (১৮)। যুবকের নাম আমির হোসেন (২২)।

এদিন সকালে তাঁরা দুজনে ট্রেনের সামনে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। এই ঘটনার জেরে প্রায় আধঘন্টা আটকে পড়ে গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেস। পরে রেলপুলিশ দেহ দুটি উদ্ধার করে। তারপর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই তরুণীর বিয়ে হয়েছে মাত্র ১০দিন আগে। তাঁর সঙ্গে যে যুবকের দেহ উদ্ধার হয়, তিনি ওই গহবধূর দেওর। যুগলের একসঙ্গে আত্মঘাতী হওয়ার পিছনে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলেই মনে করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+