আক্রমণের নিশানায় কংগ্রেস ও পাকিস্তান, দেশের সুরক্ষা নীতি নিয়ে চাঞ্চল্যকর দাবি অমিত শাহের
দেশের সুরক্ষা নীতি নিয়ে কংগ্রেসকে আক্রমণ অমিত শাহের। এদিন রাজারহাটের এন এেসজির অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ৭০ বছরে দেশের সুরক্ষা নীতি স্পষ্ট ছিল না।
দেশের সুরক্ষা নীতি নিয়ে কংগ্রেসকে আক্রমণ অমিত শাহের। এদিন রাজারহাটের এন এেসজির অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ৭০ বছরে দেশের সুরক্ষা নীতি স্পষ্ট ছিল না। তাঁর দাবি মোদী সরকার আসার পর আজ তা স্পষ্ট হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেউ যদি দেশের সীমা লঙ্ঘন করে আঘাত হানে, তাহলে ভারতও ছেড়ে কথা বলবে না।

এদিন সকালে কলকাতায় আসেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যাম রাজারহাটে এনএসজির অনুষ্ঠানে। সেখানে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে যাতে সশস্ত্র বাহিনীর জওয়ানরা বছরে ১০০ দিন অন্তত পরিবারের সঙ্গে থাকতে পারেন।
রাজারহাটের অনুষ্ঠানে কংগ্রেসের নাম না করে তোপ দাগেন কংগ্রেসের বিরুদ্ধে। তিনি বলেন, মোদী সরকার আসার পর থেকে দেশের সুরক্ষা স্পষ্ট হয়েছে। এই সময়েই সার্জিকাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইক হয়েছে। মোদী সরকার সন্ত্রাসবাদের মোকাবিলায় জিরো টলারেন্স নীতি নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications