সবং বিধানসভা উপনির্বাচনের অনেক এগিয়ে তৃণমূল

সকাল ৮ টা থেকে সবং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতায় আসন এখন কার হাতে যায়, তারই অপেক্ষা আর কয়েক ঘণ্টার। উপনির্বাচন হয়েছিল ২১ ডিসেম্বর।

বেলা ১২ টা: সবং উপনির্বাচনের কার্যত জয়ী তৃণমূল। কেনা এখন পোস্টাল ব্যালটের গণনার কাজ চলছে। এরপরেই নির্বাচন কমিশন তৃণমূলকে জয়ী বলে ঘোষণা করবে। ১৬ রাউন্ডের গণনার পর্যন্ত তৃণমূল পেয়েছ ১,০৬,১৭৯ ভোট, দ্বিতীয় স্থানে থাকা সিপিএম পেয়েছে ৪১, ৯৮৭, তৃতীয় স্থানে থাকা বিজেপি পেয়েছ ৩৭, ৪৭৬টি ভোট এবং চতুর্থস্থানে থাকা কংগ্রেস পেয়েছে ১৮,০৬০ টি ভোট। নোটায় পড়েছে ১৫৩৫ টি ভোট। সবথেকে উল্লেখ যোগ্য হল ২০১৬-র মানস ভুঁইয়ার নির্বাচনের জেতার থেকে গীতা ভুঁইয়া ব্যবধান বাড়াতে পেরেছেন। অন্যদিকে, বিজেপির ভোট বৃদ্ধি হয়েছে প্রায় ১৫ শতাংশ।

সকাল ১১.৩০: ১৫ রাউন্ডের গণনার শেষে প্রায় ৬২,২৪০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী গীতা ভুঁইয়া। তিনি পেয়েছেন ১.০৩,৮১০ টি ভোট। এখনও বাকি ১ রাউন্ডের গণনা। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী। তিনি পেয়েছেন ৪১,৫৭০ টি ভোট। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী। চতুর্থস্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী।

সকাল ১১.১০: ১২ রাউন্ডের গণনার শেষে প্রায় ৫২ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী গীতা ভুঁইয়া। এখনও বাকি ৪ রাউন্ডের গণনা। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী। চতুর্থস্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী।

সকাল ১০.৪০: দশম রাউন্ডের গণনার শেষে ৩৩৬৪৯ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী গীতা ভুঁইয়া। তিনি পেয়েছেন ৬৪৬৬২ টি ভোট। এখনও বাকি ৬ রাউন্ডের গণনা। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী। চতুর্থস্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী।

সকাল ১০.৩০: নবম রাউন্ডের গণনার শেষে ২৪৬৯১ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী গীতা ভুঁইয়া। তিনি পেয়েছেন ৫৪৭১৪ টি ভোট। এখনও বাকি ৭ রাউন্ডের গণনা। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী। তিনি পেয়েছেন ৩০০২৩ টি ভোট। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী। চতুর্থস্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী।

সকাল ১০.১০: অষ্টম রাউন্ডের গণনার শেষে ১৯৩৮৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী গীতা ভুঁইয়া। এখনও বাকি ৮ রাউন্ডের গণনা। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী। চতুর্থস্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী।

সকাল ৯.৫০: ষষ্ঠ রাউন্ডের গণনার শেষে ১৬৩৯৮ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী গীতা ভুঁইয়া। এখনও বাকি ১০ রাউন্ডের গণনা। দ্বিতী স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী। চতুর্থস্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী।

সকাল ৯.৩০: পঞ্চম রাউন্ডের গণনার শেষে ১৪৪৭১ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী গীতা ভুঁইয়া। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী। সিপিএম প্রার্থীর সঙ্গে বিজেপি প্রার্থীর ব্যবধান প্রায় ৩ হাজারের।

সকাল ৯.১০: তৃতীয় রাউন্ডের গণনার শেষে ৬৭৭৮ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী গীতা ভুঁইয়া।

সকাল ৯টা: দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে ৩৭৮৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী গীতা ভুঁইয়া। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী।

সকাল ৮.৪৫: প্রথম রাউন্ডের গণনার শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী গীতা ভুঁইয়া। এখনও ১৫ রাউন্ডের গণনা বাকি।

সকাল ৮ টা থেকে সবং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতায় আসন এখন কার হাতে যায়, তারই অপেক্ষা আর কয়েক ঘণ্টার। উপনির্বাচন হয়েছিল ২১ ডিসেম্বর।

সবং বিধানসভা উপনির্বাচনের গণনার আপডেট

দীর্ঘ কয়েক দশক ধরে কংগ্রেসের ঘাঁটি হিসেবেই পরিচিত সবং। ২০১৬ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনে সবং থেকে কংগ্রেস প্রার্থী ছিলেন মানস ভুঁইয়া। বলা যেতে পারে বাম-কংগ্রেস জোটের প্রার্থী ছিলেন তিনি। কিন্তু নির্বাচিত হওয়ার মাস কয়েক পরেই তিনি তৃণমূলে যোগ দেন। এর পর রাজ্যসভার সাংসদ হওয়ার পর তিনি আসনটি ছেড়ে দেন।

উপ নির্বাচনে মানস ভুঁইয়ার স্ত্রী গীতারানি ভুঁইয়াকে প্রার্থী করে তৃণমূল। ২০১৬-তে বাম-কংগ্রেস জোট হলেও এই উপ-নির্বাচনে জোট হয়নি। কংগ্রেসের তরফে দাঁড় করানো হয়েছে চিরঞ্জীব ভৌমিককে। অন্যদিকে সিপিএম প্রার্থী রীতা মণ্ডল। বিজেপি প্রার্থী জেলার প্রাক্তন সভাধিপতি অন্তরা ভট্টাচার্য।

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভার উপনির্বাচন হয়। মানস ভুঁইয়া রাজ্যসভার সাংসদ হওয়ার জেরে আসনটি শূন্য হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+