মমতার বিকৃত ছবি-সহ ফের হুমকি চিঠি, সাংসদের পর প্রাপক বিধাননগরের কাউন্সিলর

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম ১ কোটি টাকা ঘোষণা করা একটি চিঠি পেয়েছিলেন তৃণমূল সাংসদের অপরূপা পোদ্দার। এবার মুখ্যমন্ত্রীর কুরুচিপূর্ণ ছবি এবং হুমকি চিঠি পেলেন বিধাননগরের এক কাউন

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম ১ কোটি টাকা ঘোষণা করা একটি চিঠি পেয়েছিলেন তৃণমূল সাংসদের অপরূপা পোদ্দার। এবার মুখ্যমন্ত্রীর কুরুচিপূর্ণ ছবি এবং হুমকি চিঠি পেলেন বিধাননগরের এক কাউন্সিলর। তিনি অভিযোগ দায়ের করেছেন বিধাননগর পূর্ব থানায়। সোমবার বিকেলে বাড়ি ফিরে ঘরের ভিতরে চিঠিটি পড়ে থাকতে দেখেন তিনি।

মমতার বিকৃত ছবি-সহ ফের হুমকি চিঠির প্রাপক কাউন্সিলর

বিধাননগর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা মণ্ডল চিঠিটি খুলেই দেখতে পান রাজ্যের মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি দিয়ে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য লেখা। সেখানে চিঠি প্রেরক হিসাবে রাজীব কিল্লার নামক এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। এর পরেই বিষয়টা জানিয়ে বিধাননগর পূর্ব থানাতে অভিযোগ জানান তিনি।

মমতার বিকৃত ছবি-সহ ফের হুমকি চিঠির প্রাপক কাউন্সিলর

পুলিশের তরফ থেকে জানানো হয়, এর আগেও এই ধরনের একটি অভিযোগ বিধাননগর উত্তর থানায় দায়ের হয়। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই এই একই ধরনের চিঠি পান আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। মুখ্যমন্ত্রীর ডাকা কাউন্সিলর বৈঠকে এই বিষয়টি জানানো হবে বলে জানান অনিতাদেবী।

মমতার বিকৃত ছবি-সহ ফের হুমকি চিঠির প্রাপক কাউন্সিলর

অপরূপা পোদ্দারের লেখা চিঠিতে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর একটি বিকৃত ছবি দিয়ে ওই একই নাম লেখা ছিল। একটি মোবাইল নম্বরও তার পাশে দেওয়া ছিল। সেখানে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়া হয়। এবারই প্রথম নয়, অতীতেও খুনের হুমকি দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর অভিযোগ, তাঁকে খুনে সুপারিকিলার নিয়োগও করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+