'স্বাস্থ্য সাথীতেও দুর্নীতি'! কীভাবে? কে কত টাকা নিচ্ছে? ফাঁস করলেন হুমায়ুন কবির, দেখুন ভিডিও
রাজ্যে আবার নতুন করে দুর্নীতির অভিযোগ তুলে শোরগোল ফেলে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তাঁর দাবি যে, রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্পে ভয়াবহ আর্থিক অনিয়ম চলছে। আর সেই অনিয়ম সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবাকে কার্যত ধ্বংস করে দিচ্ছে।

একটি সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেন যে, বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক একটি বেডে একাধিক রোগী শুয়ে রয়েছেন, এমনকি বেডের নিচেও রোগীদের থাকতে হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন যে, এটাই কী তাহলে সরকারের স্বাস্থ্য পরিষেবার বাস্তব চিত্র?
স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে আরও বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি, গ্রামের গরিব মানুষ যেখানে মাত্র ৫ হাজার টাকার চিকিৎসা পান, সেখানে বেসরকারি নার্সিংহোম সেই বিল বাড়িয়ে দিয়ে ৫০ হাজার টাকা দেখানো হচ্ছে। সেই ভুয়ো বিল পাশ করানোর জন্য স্বাস্থ্য দপ্তরের কিছু অফিসারকে আবার ঘুষ দিতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। সব মিলিয়ে নার্সিংহোমগুলোর মোটা টাকা লাভ হচ্ছে, আর ভুগতে হচ্ছে সাধারণ মানুষদের।
এই অভিযোগ সামনে আসার পরেই তীব্র আক্রমণে নেমেছে বিজেপি। দলের সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স (X)-এ একটি ভিডিও শেয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরাসরি দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন যে, স্বাস্থ্য পরিষেবা থেকে বন্যা, ত্রাণ সমস্ত ক্ষেত্রেই বাংলায় সংগঠিত লুট চলছে।
Today itself, the CAG exposed a massive scam under the TMC government—a ₹100-crore flood relief scam in Malda, where innocent victims were looted by the TMC.
— Amit Malviya (@amitmalviya) January 2, 2026
And now, TMC’s former blue-eyed boy turned whistleblower, Humayun Kabir, has blown the lid off yet another pervasive… pic.twitter.com/L4IsRl3DHj
মালব্যর দাবি, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই ধরনের একের পর এক কেলেঙ্কারি প্রকাশ্যে আসছে। যা প্রমাণ করে দেয় যে, রাজ্যের শাসনব্যবস্থা সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করার জন্য ব্যর্থ।












Click it and Unblock the Notifications