সারদা কাণ্ডের তদন্তে দিল্লিতে জেরা কুণাল ঘোষকে

সারদা গোষ্ঠীর গ্রুপ মিডিয়া সিইও পদে নিযুক্ত ছিলেন কুণাল ঘোষ। সারদার কর্ণধার সুদীপ্ত সেন আগেই সিবিআইকে চিঠি লিখে জানান, সারদা কান্ডে লাভবান ব্যাক্তিদের মধ্যে কুণাল ঘোষ অন্যতম। এর পর বিধাননগর কমিশনারেটের পুলিশ এক মাসে কুণাল ঘোষকে ৬ বার জেরা করে। ২৮ সেপ্টেম্বর দল বিরোধী কার্যকলাপের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষকে সাসপেন্ড করা হয়।
এই একই ঘটনায় সারদা মিডিয়ার সিনিয়র এক্সিকিউটিভ সোমনাথ দত্তের সাত দিনের পুলিশি হেফাজত হয়। সারদা কাণ্ডের মূল অভিযুক্ত সুদীপ্ত সেনকে ও সনমার্গের আরও দুজনকে জম্মু ও কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়।
কর্পোরেট বিষয়ক মন্ত্রকের ডাকে বুধবারই দিল্লি পৌছে যান কুণাল ঘোষ। এর আগে ১০ অক্টোবর ৪ ঘণ্টা ধরে পুলিশের জেরা চলে। এদিন কর্পোরেট দফতরের বিশেষ শাখা সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের সার্থে সবরকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন কুণাল ঘোষ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications